নড়বড়ে টিনের ঘরে নিয়মিত চলছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় ঘরটি ভেঙে পড়ে ঘটতে পারে দুর্ঘটনা। গ্রীষ্মে গরমে হাঁসফাঁস করে শিক্ষার্থী ও শিক্ষকেরা। বৃষ্টি হলেই চরম বিপাকে পড়ে শিক্ষার্থীরা। বর্ষায় টিনের চালের ছিদ্র দিয়ে শিক্ষার্থীদের বই-খাতার ওপরে পড়ে বৃষ্টির পানি।এই চিত্র পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিবি দাখিল মাদ্রাসার। টিনে ছিদ্র এবং কোথাও কোথাও দুমড়ে গেছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা এই টিনের নড়বড়ে ঘরে ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত ঘটে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার মান।জানা যায়, পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী ও ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান গ্রামের বাসিন্দাদের প্রচেষ্টায় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় বিবি দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয় ১৯৯৪ সালে। এমপিওভুক্ত হওয়ার ঠিক ২ বছর পর নির্মাণ করা হয় তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন। এরপর শ্রেণি কক্ষ সংকট কাটাতে এলাকাবাসীর সহযোগিতায় একটি টিনের ঘর তৈরি করা হয়। তারপরও শ্রেণি কক্ষ সংকট থেকেই যায়। তাই এলাকাবাসীর সহযোগিতায় এবার নির্মাণ করা হয় তিন কক্ষ বিশিষ্ট একটি টিনসেড ভবন।এ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৩ শতাধিক। কিন্তু শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মানবৃদ্ধি পেলেও পায়নি সুন্দর পরিবেশ। ১৭ জন শিক্ষক ও ৫ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।বর্তমানে জরাজীর্ণ ওই টিনের ঘরটি পাঠদানের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বাতাসে ঘরটি নড়েচড়ে ওঠে। বৃষ্টি হলে ঘরের চালার ফুটো দিয়ে পানি পড়ে শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষাসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। বিগত বছরগুলোতে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ভাঙা ঘরে ঝুঁকি নিয়েই ক্লাস করতে হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের। এছাড়া মাদ্রাসার সীমানা প্রাচীর না থাকায় মাদ্রাসা মাঠটি গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে।মাদ্রাসার একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, টিনের ঘরে বসে গরমে ক্লাস করতে তাদের খুব কষ্ট হয়। আবার ভাঙা টিনের ছিদ্র দিয়ে রোদ এসে গায়ে লাগে। বৃষ্টি হলেই টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে, বই-খাতা ভিজে যায়। এসময় চরম বিপাকে পড়ে শিক্ষার্থীরা।বিবি দাখিল মাদ্রাসার সুপার মো. শামসুল আলম জানান, টিনের ঘরটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ায় শিশু শিক্ষার্থীরা ক্লাস করতে ভয় পাচ্ছে। ঘরটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি মোছা. নাজমুন নাহার সময়ের কন্ঠস্বরকে জানান, বিষয়টি আমার নজরে এসেছে। মাদ্রাসাটির ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার জমি নিয়ে বিরোধ, ভাগ্নের হাতে মামা নিহত
নেত্রকোনার জমি নিয়ে বিরোধ, ভাগ্নের হাতে মামা নিহত

জমি নিয়ে বিরোধে নেত্রকোনার পূর্বধলায় মামা ভাগ্নের মারামারিতে মামা চান মিয়া (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার Read more

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে শাটল ট্রেনের ছাদ থেকে লাফিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪ Read more

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি, শঙ্কিত এলাকাবাসী
গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি, শঙ্কিত এলাকাবাসী

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ৪টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গত ২ দিনে ৩০টি মৃত মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। Read more

চাটমোহরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
চাটমোহরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বিলের জমিতে চাষ করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আবুল হাসেম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার পরে Read more

পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে ইউনিভার্সিটি অব স্কলার্স। একই সঙ্গে পারভেজের মর্মান্তিক Read more

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি

বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলের নেতাকর্মীরা। আজ রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন