হত্যা মামলায় নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টা ৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে। তিনি কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার আসামি ছিলেন।কারাগার সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন হুমায়ুন শেখ। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। গত কয়েক দিন যাবৎ তিনি জ্বরে ভুগছিলেন। কারাগারের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন।নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম শনিবার (২৩ আগস্ট) দুপুরে বলেন, ‘হুমায়ুন শেখ গত কয়েক দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ১টা ৪৫ মিনিটে নড়াইল হাসপাতালে নেওয়া হলে রাত ২টা ৭ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি
কুষ্টিয়ায় বিএনপি নেত্রীকে জাতীয় পার্টি’র মহাসচিবের কটূক্তি

জনসভায় বিএনপির নির্বাহী কমিটির এক নেত্রীকে অশালীন ভাষায় সম্মোধন করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব Read more

অতিথি পাখিতে মুখর ডুলাহাজারা সাফারি পার্ক
অতিথি পাখিতে মুখর ডুলাহাজারা সাফারি পার্ক

প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যে ভরা কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্ক। এই পার্কের লেকে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখির দল। লেকের স্বচ্ছ পানিতে Read more

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ যাত্রী নিহত, আহত ২
মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ যাত্রী নিহত, আহত ২

মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার Read more

আরও ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ
আরও ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ

গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি Read more

চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যা করা Read more

অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা
অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণধোলাই, থানায় মামলা

জেলার সলঙ্গায় থানার ভূইয়াগাতীতে অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন