শুধু শহর নয়, দিনদিন পুরো বরিশালে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। আর এই বেওয়ারিশ কুকুর এখন একটি ভীতিকর সামাজিক সমস্যায় পরিণত হচ্ছে। শহর থেকে শুরু করে পুরো জেলাতেই কুকুরের আক্রমণের শিকার হচ্ছে মানুষ ও গবাদিপশু। তবে কোথায় কতজন মানুষ আক্রান্ত হয়েছে, তার সঠিক হিসেব নেই কোথাও।এছাড়া প্রতিদিন কুকুরের কামড়ে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন বরিশাল জেনারেল হাসপাতালে। এর বাইরেও জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে চিকিৎসা করিয়েছেন আক্রান্তরা। হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাইরে থেকে চড়া দামে তা কিনতে হচ্ছে রোগীদের, অভিযোগও শোনা যায় প্রায় সময়ই।তবে কুকুর আতঙ্কে শহরের সাধারণ পথচারী থেকে শুরু করে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।শুধু বরিশাল জেনারেল হাসপাতাল থেকেই প্রতি বছরই কুকুরে কামড়ানো প্রায় ২৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে জলাতঙ্ক টিকা প্রদান করতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর।উচ্চ আদালতসহ সরকারি নির্দেশনার আলোকে বন্যপ্রাণীর মতো বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ হয়ে গেছে এক যুগ আগে। কিন্তু বরিশালসহ আশেপাশের জনপদ জুড়ে বেওয়ারিশ কুকুরের সংখ্যা লাগামহীনভাবে বৃদ্ধির ফলে খাবার সংকটে ক্রুদ্ধ এসব প্রাণী ক্রমশ হিংস্র হয়ে উঠছে। ফলে সামাজিক সমস্যার সাথে পথচারীদের নিরাপত্তা নিয়ে মারাত্মক সংকট তৈরি হলেও নগর ভবনের স্বেচ্ছা অন্ধত্বে পরিস্থিতি ক্রমশ নাজুক আকার ধারণ করছে। প্রতিনিয়ত বেওয়ারিশ কুকুরের হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বাড়ছে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের প্রকোপ।বিষয়টি নিয়ে স্থানীয় সরকার প্রশাসনসহ প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। গত কয়েক বছর থেকে নগরীতে ২০-২৫ হাজার মানুষ এসব বেওয়ারিশ কুকুরের হিংস্রতার শিকার হচ্ছে বলে জানা গেছে।সদ্য শুরু হওয়া ভাদ্রমাস কুকুরের প্রজনন মৌসুম বিধায় এসময়ে বেওয়ারিশ কুকুরের আচরণে নানা ত্রুটি লক্ষ্য করা যায়। এসময়ে ক্ষিপ্ত ও ক্ষুধার্ত বেওয়ারিশ কুকুর সাধারণ মানুষের ওপর হামলা করে।সদ্য সমাপ্ত অর্থবছরেও বরিশাল জেনারেল হাসপাতাল থেকে কুকুরে আক্রমণের শিকার ১০ হাজার নারী-পুরুষ ও শিশুকে জলাতঙ্ক প্রতিরোধী ‘এআরভি’ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।২০২৩-২৪ অর্থবছরেও প্রায় অনুরূপ ইনজেকশন প্রদান করা হয়। তবে এ ভ্যাকসিনের সংখ্যাও চাহিদার ৬০ ভাগের বেশি নয় বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল জেনারেল হাসপাতালের দায়িত্বশীল মহল। তাদের মতে, প্রতিমাসেই সেন্ট্রাল মেডিকেল স্টোরে ভ্যাকসিনের চাহিদা দেয়া হলেও সরবরাহের হার কখনোই অর্ধেকের বেশি নয়।ফলে যে পরিমাণ কুকুরে কামড়ানো রোগী আসছে, তার ৬০ ভাগের বেশি আমরা ভ্যাকসিন দিতে পারছি না। ফলে অনেকেই নানা ধরনের ঝাড়ফুকসহ ‘আখেরগুড় পড়ার মতো সনাতন ‘টোটকা পদ্ধতির চিকিৎসা বেছে নিতে বাধ্য হচ্ছেন। অনেকেই প্রয়োজনের অনেক পরে ভ্যাকসিন পাচ্ছেন। সব মিলিয়ে চাহিদার অর্ধেক থেকে ৬০ ভাগের বেশি রোগীকে এআরভি দেয়া সম্ভব হচ্ছে না।মারাত্মক সামাজিক সমস্যার সাথে নিরাপত্তা নিয়েও যে সংকট তৈরি হয়েছে, তা নিয়ে কোনো সমন্বিত ভূমিকা পালন করছে না বরিশাল সিটি করপোরেশন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। অথচ প্রতিনিয়ত বেওয়ারিশ কুকুরের হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। চক্রাকারে এসব বেওয়ারিশ প্রাণীর লাগামহীন প্রজনন অব্যাহত থাকায় ক্ষুধার্ত ও ক্ষিপ্ত কুকুর রাত বাড়ার সাথে নগরীর রাস্তাঘাটের দখল নিচ্ছে।গভীর রাতে ও প্রত্যুষে পথচারীদের দেখলেই তাড়া করছে বেওয়ারিশ কুকুরের দল।এমনকি পথচারীর হাতে কোনো ধরনের খাবারের প্যাকেট থাকলে তা রাস্তায় ফেলে না দেয়া পর্যন্ত একাধিক কুকুর তাকে ঘিরে ধরে কামড়াতে উদ্যত হচ্ছে। ফলে প্রাণ বাঁচাতে শুধু খাবার নয়, হাতের সবকিছু ফেলে দৌড়ে পালাতে বাধ্য হন অনেক পথচারী।নগরীর মতো সমগ্র দক্ষিণাঞ্চলজুড়েই বেওয়ারিশ কুকুর এখন একটি প্রকট সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। অথচ খোদ নগরীতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নগর ভবনের কাছে নেই।তবে ২০২২ সালে প্রায় ৫ হাজার বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদানের পরে অতি সম্প্রতি আরো ৩ হাজার ৬শ’ বেওয়ারিশ কুকুরকে অনুরূপ ভ্যাকসিন প্রদানের কথা জানিয়েছে নগর ভবনের প্রাণী সম্পদ কর্মকর্তা।বরিশাল সিটি করপোরেশনের প্রাণী সম্পদ কর্মকর্তা ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মতে, যেসব কুকুরকে টিকা প্রদান করা হয়েছে, তাদের কামড়ে জলাতঙ্কের কোনো আশঙ্কা থাকে না। তাদের মতে, কোনো পরিসংখ্যান না থাকলেও নগরীর অন্তত ৮০-৯০ ভাগ কুকুরকে ভ্যাকসিন প্রদান সম্ভব হয়েছে।কোন কুকুরকে ভ্যাকসিন দেয়া হয়েছে তা শনাক্ত করার কোনো উপায় না থাকায় নিরাপদ কুকুরে কামড়ালেও সবাই এআরভি গ্রহণের জন্য হাসপাতালের স্মরণাপন্ন হচ্ছেন।বরিশাল সিটি করপোরেশনের প্রাণী সম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সরকারি নির্দেশনায় নিধন বন্ধ থাকায় আমরা ভ্যাকসিন প্রদান করে বেওয়ারিশ কুকুরগুলোকে নিরাপদ রাখার চেষ্টা করছি। আগের নগর পরিষদের সময় বরিশাল মহানগরীর বেওয়ারিশ কুকুরগুলোকে বন্ধ্যাত্ব করণের একটি উদ্যোগ গ্রহণ করা হলেও পরে তা থমকে যায়।২০২৩ সালে নির্বাচিত সিটি মেয়র দায়িত্ব গ্রহণের পরে নগরীর বেওয়ারিশ কুকুরগুলোকে দূরে এক স্থানে নিরাপদে লালন-পালনের কথা বললেও পরে তাও বাস্তবায়ন হয়নি। ফলে পুরো বরিশাল মহানগরীর রাত থেকে ভোর এখন বেওয়ারিশ কুকুরের দখলে।এসব বিষয়ে বরিশালে বিভাগীয় প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসারের সাথে আলাপ করা হলে তিনি বলেন, বরিশাল মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলেই একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। বন্যপ্রাণীর মতো বেওয়ারিশ কুকুর নিধনে নিষেধাজ্ঞার কারণে এসব প্রাণীর বন্ধ্যাত্ব পদ্ধতির কোনো বিকল্প নেই। আর সে লক্ষ্যে দক্ষ প্রাণী সম্পদ শল্য চিকিৎসকসহ নিরাপদ অবকাঠামো প্রয়োজন।সরকারি নির্দেশনা পেলে সিটি করপোরেশনসহ জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় তা বাস্তবায়ন সম্ভব হবে বলেও মনে করেন তিনি। তবে সব কিছুর আগে বেওয়ারিশ কুকুর নিয়ে একটি সুস্পষ্ট নীতিমালা জরুরি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ১৩ ভরি স্বর্ণসহ দুই চোর গ্রেফতার
চট্টগ্রামে ১৩ ভরি স্বর্ণসহ দুই চোর গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই চোরকে ১৩ ভরি স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আরমান (৩৬) ও সাজু Read more

নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁও পরিসংখ্যান Read more

মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা
মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০এপ্রিল) উপজেলার ফতেপুর ইউনিয়নের Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র
কাতারে মার্কিন ঘাঁটিতে কর্মকর্তাদের ফেরাতে শুরু করল যুক্তরাষ্ট্র

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে নিরাপত্তা সতর্কতার স্তর হ্রাস করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ ঘাঁটিতে উচ্চ সতর্কতার জারি করা হয়। এর Read more

লোকসানে চলা অকার্যকর বন্দরগুলো বন্ধ হবে: নৌপরিবহন উপদেষ্টা
লোকসানে চলা অকার্যকর বন্দরগুলো বন্ধ হবে: নৌপরিবহন উপদেষ্টা

যে সকল স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি রফতানি হয় না, লোকশানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন