নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২১ আগস্ট) সন্ধ্যায় চরহাজারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিল রাজার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ওই বাড়ির আলী আকবর প্রকাশ বুদ্ধির ছেলে। তিনি কুয়েত থেকে ৪ মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। ২৫ আগস্ট কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করার কথা ছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাইফুল ২ সন্তানের জনক। তিনি কুয়েত থেকে ছুটিতে এসে নতুন ঘর করেন। ঘরে ফ্রিজের কানেকশন দেওয়ার সময় বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরহাজারী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সাইফুলের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়
পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার Read more

এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ
এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন রেদওয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন দলটির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান Read more

গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার
গাজীপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাবুল মিয়াকে অবশেষে Read more

ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ Read more

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব: শুভেন্দু
গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব: শুভেন্দু

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ছেলের Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ শনিবার (২৬ জুলাই), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বিকেলে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন