বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগার ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে সঞ্চালনশীল মেঘমালা তৈরির ফলে এমন ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।শুক্রবার (২২ আগস্ট) সমুদ্রবন্দর ও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেয়া হয়েছে।এদিকে দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোর গুহায় ২ হাজার বছর আগের শিশু ও টিয়াপাখির মমি
মেক্সিকোর গুহায় ২ হাজার বছর আগের শিশু ও টিয়াপাখির মমি

মেক্সিকোর উত্তরে চিহুয়াহুয়া প্রদেশের আভেন্দানোস গুহায় ২০১৬ সালের এক অবিশ্বাস্য আবিষ্কারে উত্তেজিত প্রত্নতাত্ত্বিক মহল। সেখানে উদ্ধার হয়েছে এক শিশুর কঙ্কাল, Read more

প্রয়োজনে এনসিপিকে নিজেই প্রতীক দেবে ইসি
প্রয়োজনে এনসিপিকে নিজেই প্রতীক দেবে ইসি

শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনড় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ফের ‘না’ বলে দিল নির্বাচন কমিশন (ইসি)। ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, Read more

শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ
শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ

এশিয়া কাপে সুপার ফোর থেকে হতাশাজনক বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে Read more

ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের আক্ষেপ ঘোঁচাল ক্রিস্টাল প্যালেস
ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের আক্ষেপ ঘোঁচাল ক্রিস্টাল প্যালেস

এফ এ কাপের ফাইনালেও পথ হারালো ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে হতাশা আর ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে Read more

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. সোহেল (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় Read more

যশোরে যাত্রীবাহী বাস আগুনে পুড়ে ছাই
যশোরে যাত্রীবাহী বাস আগুনে পুড়ে ছাই

যশোরে নড়াইল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতেপুর দায়তলা এলাকায় চলন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন