গাজীপুর মহানগীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। রোয়া ফ্যাশন নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এ কর্মসূচী পালন করে।বৃহস্পতিবার (২১) আগস্ট দুপুর ১২টার দিকে শ্রমিকরা ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এতে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী সাধারণ মানুষ।বিক্ষোভকারী শ্রমিক ও স্থানীয়রা জানান, রোয়া ফ্যাশনের শ্রমিকদের দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ। গত ১২ আগস্ট শ্রমিকদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা করেনি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।এ সময় শ্রমিকরা পাশের ইউরো জিন্স নামে পোশাক কারখানায় গিয়ে সেখানকার শ্রমিকদের কাজ বন্ধ করে বেরিয়ে আসতে বলে। কিন্তু তারা বেরিয়ে আসতে না চাওয়ায় দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিন খান জানান, ‘দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে। পরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।’গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল মামুন সিদকার বলেন, ‘ভোগড়া এলাকার রোয়া ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে রোয়া ফ্যাশন ও পাশের ইউরো জিন্স দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’ আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা
নবীনগরে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে পরীক্ষার্থী ও পথচারীরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটি এখন চরম দুরবস্থার মধ্যে রয়েছে। Read more

জাতীয় চিড়িয়াখানায় আসছে চিতাবাঘসহ নতুন ৩ প্রাণী
জাতীয় চিড়িয়াখানায় আসছে চিতাবাঘসহ নতুন ৩ প্রাণী

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন তিন প্রাণী। সেগুলো হলো- চিতাবাঘ, ওয়াইল্ড বিস্ট ও ওয়াটার বার্ড। প্রাণিগুলো বিভিন্ন দেশ থেকে Read more

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন
কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় ডাকাতির ছক, চিনে ফেলায় খুন

কক্সবাজারের উখিয়ায় কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় প্রতিশোধ নিতে গৃহে ডাকাতির পরিকল্পনা, পরে চিনে ফেলায় গৃহকর্তাকে গুলি করে হত্যা- এমন চাঞ্চল্যকর Read more

কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট
কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় Read more

রাঙামাটিতে হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক
রাঙামাটিতে হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার গোল্ডেন হিল হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত Read more

১২০ টাকায় গরুর মাংস আমদানির কথা ভিত্তিহীন: প্রাণিসম্পদ মন্ত্রণালয়
১২০ টাকায় গরুর মাংস আমদানির কথা ভিত্তিহীন: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বিদেশ থেকে মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন