‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গাতেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে জেলেদের অংশগ্রহণে এক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, ‘মৎস্য সপ্তাহ শুধু মাছ উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়; এ ধরণের আয়োজন গ্রামীণ সমাজে ঐক্য, আনন্দ ও সহযোগিতা বাড়ায়। এ প্রতিযোগিতার মাধ্যমে মৎস্যজীবী ও মৎস্যচাষীরা যেমন মিলিত হচ্ছেন, তেমনি মাছ উৎপাদন বৃদ্ধিতেও তারা উৎসাহিত হচ্ছেন।’প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ গত ১৮ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা
চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা

চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনে ধাক্কা দিয়েছে চালবোঝাই একটি ট্রাক। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। দুর্ঘটনার ফলে Read more

বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরমাণু শক্তি কমিশন

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। চতুর্থ থেকে ষোলতম গ্রেড পর্যন্ত ৪১টি পদে কমিশনের অধীনে দেশের Read more

সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল Read more

এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল
এশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দল

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে শেষ মুহূর্তে এশিয়া কাপ হকি থেকে নাম সরিয়ে নিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে নতুন করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন