বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিতি পাওয়া অবসরপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের বিচারক ফ্র্যাংক ক্যাপ্রিও মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।২০২৩ সালে ক্যাপ্রিও’র অগ্নাশয়ে ক্যান্সার ধরা পড়েছিল। এই রোগে চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ফ্র্যাংক ক্যাপ্রিওর পরিবারের সদস্যরা।ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, “নিজের সহানুভূতি, নম্রতা, মানুষের ভেতরে ভালো স্বত্ত্বা রয়েছে— এমন বিশ্বাসের প্রতি অটল থাকার জন্য সবার কাছে শ্রদ্ধাভাজন হয়ে ওঠা বিচারক ক্যাপ্রিও আজ পৃথিবী, বন্ধু-আত্মীয়-স্বজন এবং তার প্রিয় আদালতকক্ষ থেকে অনন্তলোকে যাত্রা করেছেন। আন্তরিকতা, দয়ালু এবং সহজ-সাবলীল ব্যবহারের জন্য সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”ফ্র্যাংক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের পৌর আদালতের বিচারক ছিলেন। আদালতকক্ষে নম্র, আন্তরিক, দয়ালু ও সহানুভূতিশীল আচরণ তাকে অন্যান্য বিচারকের থেকে পৃথক করে তুলেছিল। কোর্টরুমে তার বিচারকার্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর জেরে যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বজুড়ে মানুষজন তার সম্পর্কে জানতে পারে এবং তার ভক্ত হয়ে ওঠে।তিনি প্রায়েই শিশুদেরকে তার বেঞ্চে বসতে দিতেন, দরিদ্র আসামিরা কীভাবে জরিমানার অর্থ পরিশোধ করবেন— সে ব্যাপারে আসামিপক্ষকে পরামর্শ দিতেন, এমনকি অনেক সময় তাদের ক্ষমাও করে দিতেন।সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার পর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রোভিডেন্স’ নামের একটি রিয়েলিটি শো শুরু করেন ফ্র্যাংক ক্যাপ্রিও। ওই শো-ই তাকে বিশ্বজুড়ে তারকাখ্যাতি এনে দিয়েছিল। এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল তার ওই অনুষ্ঠান যে সেটি রীতিমতো বিশ্বের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন টেলিভিশন অনুষ্ঠান পুরস্কার ডে-টাইম অ্যামি এওয়ার্ডের জন্যও মনোনয়ন পেয়েছিল।তার পরিবারের স্বজনরা ইনস্টাগ্রাম পোস্টে জানান, “তিনি শুধু একজন শ্রদ্ধেয় বিচারকই ছিলেন না, ছিলেন একাধারে একজন দায়িত্বশীল এবং নিবেদিতপ্রাণ স্বামী, পিতা, পিতামহ, প্রপিতামহ এবং বন্ধু। তার সদয় ব্যবহারের স্মৃতি সবসময়েই আমাদের অনুপ্রেরণা যোগাবে।”“ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমরাও যেন তার মতো জীবনের প্রতিটি ক্ষেত্রে পৃথিবীর প্রতি আরও একটু সহানুভূতিশীল হতে পারি।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি Read more

হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান-অস্ট্রেলিয়া
হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান-অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে Read more

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন Read more

ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
ফটিকছড়িতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ Read more

এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে
এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন