ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষ নিহত ও ভবন ধ্বংসের ঘটনায় সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ে যুক্ত হয়েছে মরদেহ কবর দেওয়ার জায়গা সংকট।কবরস্থানগুলোতে এত মানুষকে সমাহিত করা হয়েছে যে সেখানে এখন আর জায়গা নেই। তাই বাধ্য হয়ে মানুষ তাঁবুর পাশে, বিভিন্ন স্থান, হাসপাতালের পাশে প্রিয়জনদের কবর দিচ্ছেন।এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে কবরস্থানগুলোতে সংকট দেখা দিয়েছে। এই বিপর্যয়কর পরিস্থিতি আরও খারাপ হয়েছে যখন দখলদার ইসরায়েল কবরস্থানগুলো লক্ষ্য করেই হামলা চালিয়েছে।২০২৩ সাল থেকে চলা ইসরায়েলিদের বর্বরতায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি ফিলিস্তিনি। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়।বর্বর হত্যাযজ্ঞ বন্ধ করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলো। সর্বশেষ ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এনেছে তারা। হামাস ইতিমধ্যে এতে সম্মতি জানিয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলকে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য চুক্তির খসড়া পাঠানো হয়েছে।ইসরায়েল জানিয়েছে, শুক্রবারের মধ্যে তারা প্রতিক্রিয়া জানাবে। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হতে হলে হামাসকে জীবিত ও মৃত ৫০ জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে। এরমাধ্যমে মূলত অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে তারা। তবে আগামী শুক্রবার পর্যন্ত তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে মধ্যস্থতাকারী দেশগুলো।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি সরকারের
হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি সরকারের

হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। হজ মৌসুমের আগে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট সেবা Read more

দিনমজুর গ্রাহকের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা
দিনমজুর গ্রাহকের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার টাকা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির এক দিনমজুর গ্রাহকের একটি ফ্যান ও বাতির বিদ্যুৎ বিল এসেছে এক লাখ ৬৭ হাজার Read more

ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

ভোলায় পৃথক ঘটনায় বিল্লাল হোসেন (২) ও তাহসান ইসলাম (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না Read more

সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট

সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আধাবেলা সুপ্রিম কোর্টে Read more

সাপুড়ের প্রাণ কেড়ে নেয়া জীবন্ত সাপকে চিবিয়ে খেলেন ওঝা
সাপুড়ের প্রাণ কেড়ে নেয়া জীবন্ত সাপকে চিবিয়ে খেলেন ওঝা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হয় এক সাপুড়ের। সেই সাপটি কাঁচা চিবিয়ে খেয়েছেন আরেক সাপুড়ে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে Read more

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস
কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকা‌লে সরকার প্রধান‌কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন