যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে সুইপার দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। তিনি রীতিমতো রোগীদের প্যাথলজি পরীক্ষার ব্লাড টানছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিকভাবে তদারকি ব্যবস্থা ও জবাবদিহিতা না থাকায় একজন সুইপার এমন সাহস পাচ্ছেন বলে সূত্রের দাবি।বুধবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, সরকারি এই হাসপাতালে প্যাথলজি বিভাগে পরীক্ষা করতে আসার রোগীরা লাইনে আছেন। সিরিয়ালে রোগীর ব্লাড নিচ্ছেন সুইপার সুশান্ত কুমার দাস। তাকে ল্যাব সহকারি মনে করে রোগীরাও ব্লাড দিচ্ছেন।খোঁজ জানা গেছে, হাসপাতালের প্যাথলজি বিভাগে পারভেজ হোসেন নামে একজন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) রয়েছেন। এছাড়া ৪ জন ল্যাব সহকারি দায়িত্ব পালন করছেন। তারা হলেন রফিকুল ইসলাম, খাদিজা খাতুন, কামাল হোসেন ও সাইফুল ইসলাম। এরপরও সুইপার রোগীর ব্লাড নেওয়ার দায়িত্ব পালন করছেন।রেজাউল ইসলাম নামে এক রোগীর স্বজন জানান, ব্লাড নেয়া ব্যক্তি সুইপার, এটা তিনি জানতেন না। জানলে কোনভাবে তার রোগীকে ব্লাড নিতে দিতেন না। সরকারি হাসপাতালের প্যাথলজি বিভাগে এমন কান্ডে তিনি অবাক হয়েছেন।হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সুইপার সুশান্ত কুমার দাস প্রতিনিয়ত রোগীদের ব্লাড নিয়ে থাকেন। হাসপাতাল পরিষ্কার করার কাজ না করে তিনি কর্মকর্তাদের ম্যানেজ করে প্যাথলজিতে কাজ করে চলেছেন।সুইপার হয়েও ল্যাবে কাজ করার বিষয়ে সুশান্ত কুমারের কাছে জানতে চাইলে সুশান্ত বলেন, ‘মামা, নিজেদের লোক হয়ে সব কিছু ধরলে হয়। ভিডিও করার কি দরকার ছিল মামা।’মেডিকেল টেকনোলজিস্ট পারভেজ হোসেন জানান, ল্যাব সহকারিরা ভিতরের কাজে ব্যস্ত থাকার কারণে সুশান্ত কুমার রোগীদের ব্লাড টানছিলেন। ওই সময় জানতে পারলে তিনি এ কাজ করতে দিতেন না।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, প্যাথলজিতে ৪ জন ল্যাব সহকারি রয়েছেন। সুইপার রোগীদের ব্লাড নেওয়ার বিষয়টি অবশ্যই অন্যায়। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম
ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম

ঈদুল আজহাকে ঘিরে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন Read more

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে এবং নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে Read more

জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি
জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কার ও মেরামতের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের Read more

মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ
মেট্রোরেলে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহারের অনুরোধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে Read more

সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল
সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু দিনের মধ্যেই শুরু হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন