এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা ‘চুরি করে’ একটি বেসরকারি এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ উঠেছে দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।গত সোমবার (১৮ আগস্ট) বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন থানায় জিডি করেন। জিডিতে বলা হয়, গত ১৬ আগস্ট সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশের অকশন শেড থেকে ১০টি ‘আনসার্ভিসেবল টায়ার’ খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, বিমানের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন এবং স্টোর হেলপার সামসুল হক চাকার সেটটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে দিয়েছেন। তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়েই করা হয়েছে।বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একেকটি উড়োজাহাজের চাকার দাম ৫ থেকে ১৫ হাজার মার্কিন ডলার। সেই হিসেবে প্রায় এক কোটি টাকার সম্পদ অন্য এয়ারলাইন্সকে দিয়ে দেওয়া হয়েছে।বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, বিমানের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।সম্প্রতি এক মাসের ব্যবধানে বিমানের উড়োজাহাজে অন্তত আটবার কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বোয়িং বিমানে চাকা ফেটে যাওয়া, ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয়ের মতো ঘটনাও ঘটেছে। এর মধ্যে চাকা চুরির অভিযোগ নতুন করে রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীসুরক্ষা ও সেবার মান বজায় রাখতে প্রতিটি ঘটনা তদন্তের মাধ্যমে দায়-দায়িত্ব নির্ধারণ করা হচ্ছে। এ জন্য ইতোমধ্যে চার সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।এ ছাড়া জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। দুই কর্মকর্তা বদলি হয়েছেন এবং আরও কয়েকজনকে বদলির প্রক্রিয়ায় রাখা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২
মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুরে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ১০ রাউন্ড গুলি Read more

শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে
শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ Read more

ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার
ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা Read more

বিশ্ব বাঁশ দিবস আজ
বিশ্ব বাঁশ দিবস আজ

গ্রাম-বাংলার জীবনে বাঁশের অবদান অপরিসীম আর শহুরে জীবনে সৌন্দর্যের অংশ। বাঁশ আমাদের সংস্কৃতির সঙ্গে এমনভাবে মিশে আছে যে আলাদা করে Read more

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে চেরাগ Read more

বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা 

ইসলামিক বক্তা মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।রোববার (১৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন