নেত্রকোনার মোহনগঞ্জে সাত বছরের শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধর্ষনের দায়ে রহমত আলী (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন।বুধবার (২০ আগস্ট) দুপুরে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম এমদাদুল হক। ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামী হলেন মোহনগঞ্জ উপজেলার মাইজহাটি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে রহমত আলী।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. নুরুল কবীর রুবেল। মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সৈয়দ ওয়াজিবুল হক।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে গত ২০১২ সালের মে মাসের ৩ তারিখ সকালে মোহনগঞ্জে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তুলে নিয়ে প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে হয়ে বাড়ি গেলে তাকে হাসপাতালে নিয়ে যায়।পরে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন মোহনগঞ্জ থানায় মাইজহাটি গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে রহমত আলীকে (৫৫) আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষ পরের বছর এপ্রিল মাসের ১০ তারিখে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।মামলার এ রায়ে সন্তোষ প্রকাশ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. নুরুল কবীর রুবেল বলেন, এই রায়ের মাধ্যমে সমাজে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে কোনো ধরনের অপরাধ বিচার পরিবর্তন নয় একদিন বিচার হবেই। দোষ এরা দেরিতে হলেও সাজাপ্রাপ্ত হবে শাস্তি পাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
আরও ক্ষেপণাস্ত্র ছুড়লে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরান যদি আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায়, তাহলে পাল্টা হামলায় তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী Read more

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি Read more

নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি,বজ্রপাতে নিহত ১
নওগাঁয় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি,বজ্রপাতে নিহত ১

নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় উপর দিযে আকস্মিক ঝড় বয়ে যায়। শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রায় আধঘণ্টার Read more

সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ
সংসদ নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: উপদেষ্টা আসিফ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন Read more

চেলসির শিরোপা উদযাপনে ট্রাম্পের অবাক কাণ্ড
চেলসির শিরোপা উদযাপনে ট্রাম্পের অবাক কাণ্ড

ক্লাব বিশ্বকাপের বহুল আলোচিত ফাইনালে পিএসজি ও চেলসির জমজমাট লড়াই নিয়েই যখন ছিল সবার আগ্রহ, তখন মাঠের বাইরের এক ঘটনার Read more

উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই দেশের দুই সরকারি কোম্পানি এবং দুই কোম্পানির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন