ফিলিস্তিনের গাজায় প্রায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও।তা সত্ত্বেও নেতানিয়াহুকে ‘যুদ্ধের নায়ক’ বলে খেতাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর ওপর।বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে ‘যুদ্ধের নায়ক’ হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। মঙ্গলবার রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “তিনি ভালো মানুষ। তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন… তিনি যুদ্ধের নায়ক, কারণ আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি যুদ্ধের নায়ক। মনে হয় আমিও তাই।”নেতানিয়াহুর বিরুদ্ধে জবাবদিহির প্রচেষ্টা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, “তারা তাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে।”তবে তিনি আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেছেন নাকি ইসরায়েলে চলমান দুর্নীতির মামলার কথা বোঝাতে চেয়েছেন, তা পরিষ্কার নয়।২০২০ সাল থেকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী। গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।এছাড়া গাজায় ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) বিচারের মুখোমুখি হতে হচ্ছে।এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সেনাবাহিনীর চিফ অব স্টাফ আইয়াল জামির নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন।সেনাবাহিনী দ্রুত অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকার প্রস্তুতি নিচ্ছে এবং আরও ২০ হাজার সেনার মেয়াদ ৪০ দিন বাড়ানো হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন
ঢাকা-১৬ আসনে এনপিপির মনোনয়ন ফরম নিলেন তারিকুল ইসলাম সুমন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন Read more

বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ তানিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২১ জুন) সকাল ১১টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের Read more

পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪
পাকিস্তানে সেনা অভিযানে ৬ সন্ত্রাসী নিহত, আহত ৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত ৬ জন সন্ত্রাসী এবং Read more

মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার
মাদক সেবনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বহিষ্কার

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত Read more

ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান
ওসির পদোন্নতি বাতিল ও গ্রেপ্তারের দাবীতে স্মারকলিপি প্রদান

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর নিয়মিত মামলার আসামী পুলিশ পরিদর্শক আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি বাতিল Read more

চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন