চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ নুরুল আলম মুজাহিদ (৪২) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুটখালী ব্রীজের দক্ষিণ-পশ্চিম পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে বাঁশখালী প্রধান সড়কের ওপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশের একটি দল। এসময় ‘দৈনিক আজকের বসুন্ধরা’ নামের একটি মোটরসাইকেলকে সংকেত দিলে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তল্লাশিকালে ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।একটি সূত্র জানায়, নুরুল আলম মুজাহিদ টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের বাসিন্দা হলেও তিনি কক্সবাজার সদরের ৫নং ওয়ার্ডের আলীর জাহান এলাকায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে ‘সাংবাদিক’ লেখা স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন। এর আগে স্ত্রীসহ মাদক পরিবহনকালে গ্রেপ্তার হন তিনি।বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ২ হাজার ৪০০ পিস ইয়াবা নিয়ে নুরুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি Read more

জামায়াত নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ আসন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২১ মার্চ) বিকাল Read more

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে
শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে

তাপমাত্রা কমে তীব্র শীতে কাঁপছে গোটা কুড়িগ্রাম। শীতের তীব্র প্রভাব পড়েছে জনজীবনে। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। Read more

শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই
শার্শার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই

যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (২৪ Read more

দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে
দুদকের মামলায় যবিপ্রবির সাবেক ভিসি কারাগারে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সাত্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন