র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসা মো. সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত থাকা এ সরকারি কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। তিনবার বঞ্চিত হওয়ার পর তিনি এ পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন।২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। র‍্যাবে দায়িত্ব পালনকালে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত হন। তবে পদোন্নতি বঞ্চিত হয়ে গত সরকারের আমলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। ফেসবুকে লিখেছিলেন, ‘চাকরি জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াটাই অন্যায়।’এই ফেসবুক পোস্টকে ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে লঘুদণ্ড হিসেবে তিরস্কার করা হয়।বিভিন্ন ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন সারোয়ার আলম। করোনা মহামারির মধ্যে কয়েকটি হাসপাতালে ভুয়া করোনা টেস্টের বিরুদ্ধে অভিযান করেও প্রশংসা পান। সর্বশেষ সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযানে নেতৃত্ব দিয়ে আবারও আলোচনায় আসেন এই নির্বাহী হাকিম। ওই বাসা থেকে মাদক, অস্ত্র-গুলি ও অবৈধ ওয়াকিটকি উদ্ধারের পর তিনি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) এই সাজা কার্যকর হয়। দেশটির বিচার বিভাগ Read more

বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে
বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে

মা নেই-রাতের আঁধারে চিরবিদায় জানিয়েছেন পৃথিবীকে। চারপাশে শোকের মাতম, বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি। এমন শোকের মুহূর্তে বুক ভরা কান্না চেপে Read more

ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

৬ষ্ঠ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছে
৬ষ্ঠ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ চলছে

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ‘ব্লকেড কর্মসূচি’। ৬ষ্ঠ দিনের মতো Read more

২২ এপ্রিল: নামাজের সময়সূচি
২২ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন