ভারতের হায়দরাবাদে পাচার হয়ে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া এক বাংলাদেশি তরুণী অবশেষে পুলিশের কাছে আশ্রয় নিয়ে মুক্তি পেয়েছেন। তার দেওয়া অভিযোগের ভিত্তিতে মানবপাচার চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ আগস্ট বান্দলাগুদা থানায় ওই তরুণীর অভিযোগ দায়েরের পর এ ঘটনা ঘটে।বাংলাদেশি ওই তরুণী জানান,  ছয় মাস আগে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে বাংলাদেশ থেকে পাচার করা হয়। প্রথমে সীমান্ত পেরিয়ে নৌকায় কলকাতায় আনা হয়, পরে ট্রেনে তুলে পাঠানো হয় হায়দরাবাদে। সেখানে ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। তিনি আরও বলেন, তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হাজেরা বেগম, শাহনাজ ফাতিমা ও সমীর নামের ৩ জনকে গ্রেফতার করে। এছাড়া মেহদিপট্টনম এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরও ৩ তরুণীকে উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, পাচারকারীরা ভুক্তভোগীদের কাছে বৈধ কাগজপত্র নেই—এই অজুহাতে তাদের ভয় দেখাত। সুযোগ বুঝে পালিয়ে আসা বাংলাদেশি তরুণী পুলিশের কাছে আশ্রয় নিয়ে চক্রটির আসল চেহারা সামনে আনেন। বর্তমানে উদ্ধারকৃত সকলকেই রেসকিউ হোমে রাখা হয়েছে।এ ঘটনায় রূপা ও সরোয়ার নামে পাচারচক্রের আরও ২ সদস্য পলাতক রয়েছে। তাদের ধরতে তল্লাশি চলছে বলেও জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, এই চক্রের শিকড় রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। দরিদ্র পরিবারের মেয়েদের চাকরির প্রলোভন দিয়ে টেনে আনা এবং পরে জোরপূর্বক যৌন ব্যবসায় ঠেলে দেওয়া—এটাই তাদের নকশা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম
চার ক্রিকেটার দলে ভিড়িয়েছে চট্টগ্রাম

নানা নাটকীয়তা আর সমালোচনার মুখে শেষ মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম Read more

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৪৮ হাজার পুলিশের প্রশিক্ষণ সম্পন্ন
নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৪৮ হাজার পুলিশের প্রশিক্ষণ সম্পন্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের প্রস্তুত করতে সারাদেশে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ Read more

ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালির মিলানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ Read more

ইসরায়েলি সেনাদের আশ্রয়কেন্দ্র উড়িয়ে দিলো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা
ইসরায়েলি সেনাদের আশ্রয়কেন্দ্র উড়িয়ে দিলো  ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া একটি বাড়ি উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা। আজ মঙ্গলবার (০১ Read more

আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু
আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ১৭ ঘণ্টা পর চালু

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় শুক্রবার Read more

যাত্রীসহ চলন্ত সিএনজিতে আগুন, ঘটনা এড়ালো ফায়ার সার্ভিস
যাত্রীসহ চলন্ত সিএনজিতে আগুন, ঘটনা এড়ালো ফায়ার সার্ভিস

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রীবোঝাই চলন্ত সিএনজিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ ও যাত্রীদের দ্রুত সরে যাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন