ক্যারিয়ারে বিভিন্ন সময়ে ইনজুরি নিয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারকে। এবার ব্রাজিলিয়ান সেরি আর ম্যাচ আবারও ভেজা চোখ নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার। তবে এবারের চোখের জল কোনো চোট কিংবা ইনজুরির জন্য নয়। তার চোখের এই জল ছিল অপমানজনক পরাজয়ের। বাংলাদেশ সময় সোমবার (১৮ আগস্ট) লিগ টেবিলের তলানিতে থাকা ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে নেইমারের সান্তোস। এটি এখন পর্যন্ত তার ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। আর এই ম্যাচ হারের পরই শিশুর মতো কান্নাই ভেঙে পড়লেন নেইমার। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি খুবই লজ্জিত। আমাদের পারফরম্যান্সে নিজেই হতবাক। সমর্থকদের ক্ষোভ দেখানোর অধিকার আছে, তবে অবশ্যই সহিংসতা ছাড়া। তারা চাইলে আমাদের সমালোচনা করতেই পারে, সেটাও তাদের অধিকার।’তিনি আরও বলেন, ‘এরকম কিছু আমি জীবনে কখনও দেখিনি। আজ যা ঘটেছে, তা একেবারেই হৃদয়বিদারক। রাগ আর হতাশা থেকেই চোখে পানি এসে গিয়েছিল। সত্যি বলতে, এই ম্যাচটা ছিল সম্পূর্ণ দুঃস্বপ্নের মতো।’এদিন ১-০ বিরতি নিয়ে বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধে সান্তোসের রক্ষণভাগ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। আর সেই সুযোগ কাজে লাগিয়েই একের পর এক গোল নিশ্চিত করে ভাস্কো দা গামা। ম্যাচের ৫৪ ও ৬২ মিনিটে জোড়া গোল করেন ফিলিপে কুতিনিও। এর আগে ক্লাব ক্যারিয়ারে নেইমারের সবচেয়ে বড় হার ছিল ৪-০ গোলে। ২০১১ সালে সান্তোসে খেলার সময় বার্সেলোনার বিপক্ষে এবং ২০১৭ সালে বার্সেলোনায় থাকাকালীন পিএসজির বিপক্ষে।এছাড়া ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। তবে সেই ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। এদিকে বড় হারের পরপরই কোচ ক্লেবার হাভিয়েরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ক্লাব কর্তৃপক্ষ। এক সংক্ষিপ্ত বিবৃতিতে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিদায় জানানো হয়।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে আগামীকাল রোববার (০৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের Read more

ত্রাণের নামে মরণ ফাঁদ, আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
ত্রাণের নামে মরণ ফাঁদ, আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে Read more

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ ২০২৫-২০২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার ভাঙ্গুড়ায় পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের Read more

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ Read more

হল্যান্ড ‘শো’ থামাতে পারবে ডর্টমুন্ড?
হল্যান্ড ‘শো’ থামাতে পারবে ডর্টমুন্ড?

চ্যাম্পিয়নস  লিগের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ডট। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ২টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন