ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি। রোববার (১৭ আগস্ট) ওল্ড ট্র্যফোর্ডে আর্সেনালকে আতিথ্য দেয় ইউনাইটেড। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, ওল্ড ট্রাফোর্ড জিতে মৌসুম শুরু করতে চায় তারা। আর হলোও তাই। এদিন ম্যাচ জুড়ে তুলনামূলক ভালো খেলে স্বাগতিকরা। পুরো ম্যাচে বল দখল কিংবা আক্রমণে অনেকটাই এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে আমুরির দল। তবে এতকিছুর পরেও গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। উল্টো গোলকিপারের ভুলে গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেই একমাত্র গোল নিয়েই মাঠ ছেড়েছে গানাররা।খেলার ১৩তম মিনিটে প্রতিপক্ষের কর্নার কিক ক্লিয়ারের চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি স্বাগতিক গোলকিপার বায়িন্দি। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে ঠিকই জালে পাঠিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি। ১-০ গোলের এই লিড ধরে রেখে বিরতিতে যায় আর্সেনাল।বিরতির পর ম্যাচে সমতা আনতে একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় ইউনাইটেড ফরোয়ার্ডরা। ফলে হার দিয়েই ইপিএলের নতুন মৌসুম শুরু করতে হয়েছে তাদের।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

মেহেরপুরে গাংনীতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ Read more

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর এবার ৩ দিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন Read more

নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের
নাহিদরা এইভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের

আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য Read more

টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এছাড়া, ইংলিশ প্রিমিয়ার Read more

ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮
ঈদের তৃতীয় দিনেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১০৮

অবরুদ্ধ গাজায় ঈদুল আজহায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। একের পর এক শহরে দখলদারদের বোমা পড়ছে। এতে গাজার হাসপাতালগুলোতে নতুন করে Read more

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের
ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, দাবি ট্রাম্পের

ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন