নড়াইল সদর উপজেলায় সাপের কামড়ে টিপু মুন্সী (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দিনগত রাত ২টার দিকে চন্ডীবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।তিনি ওই গ্রামের মুন্সী হাবিবুর রহমান ওরফে শাম মুন্সীর ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। তার এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার টিপু মুন্সী রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যয় নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত ২টার দিকে তিনি ঘরের বাইরে যান। নিজ ঘরের পাশে টিউবওয়েল কাছ থেকে তাকে বিষধর সাপ কামড় দেয়। টিপুকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নেয়া হয়। ঝাঁড়ফুঁক করে তিনি ব্যর্থ হলে পরে টিপুকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোস্তফা কামাল মুঠোফোনে সোমবার সাড়ে ১১টায় সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে টিপু মুন্সী ঘরের বাইরে আসলে বিষধর সাপে কামড় দেয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার দাফনের প্রস্তুতি চলছে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!
চট্টগ্রামে নিজ ঘরসহ চার বসতঘরে আগুন দিল যুবক!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতভিটা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে কেরোসিন ঢেলে নিজ ঘরসহ চারটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে Read more

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিংড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া পৌর এলাকার নিংগইনে বালু মহলের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহটির পরিচয় মিলেছে। সে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের Read more

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।বৃহস্পতিবার (০২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত Read more

আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর Read more

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাড়িকেড দিয়ে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ ডাকাত গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন