মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।সোমবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিণ বাঁশকান্দি ইউনিয়নের বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান ওই ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি পঞ্চগ্রামের একটি মসজিদে ইমামতি করতেন।স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে মাওলানা আব্দুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেলে মসজিদের উদ্দেশে রওনা হন। পথে আব্দুল জব্বার শিকদারের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক ইমামের মৃত্যুর সংবাদ পেয়েছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষার্থীদের টানা আন্দোলন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষার্থীদের টানা আন্দোলন

শিক্ষক নিয়োগের দাবিতে গত বুধবার (১৬ জুলাই) থেকে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে টানা কর্মসূচি পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) Read more

ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) Read more

ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম
ইতালিতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু, বাড়িতে শোকের মাতম

ইতালিতে মো. আলী আজগর মন্টু (৪২) নামের প্রবাসী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন
গাজায় প্রতিদিন নিহত হচ্ছে ৩৭০ জন

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১৯ দিনে গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৯১৩ শিশুসহ কমপক্ষে Read more

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোরের অভয়নগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর Read more

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। হাজার হাজার মানুষের কয়েক দিনের টানা বিক্ষোভের জেরে বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন