রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে তৌফিকুলকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। তবে কী কারণে বা কারা তাঁকে পিটিয়েছে, সেটা এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন ভারতীয় হাইক‌মিশনার
ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন ভারতীয় হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৬ Read more

কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে মো. আসমত আলী (৬৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর Read more

টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের
টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ গেলো অন্তত ১৩ জনের

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও নিখোঁজ রয়েছে কমপক্ষে আরও ২৩ জনের মতো শিশু। খবর রয়টার্সের।শুক্রবার Read more

ঈদে টানা ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম
ঈদে টানা ১০ দিন বন্ধ আমদানি-রপ্তানি কার্যক্রম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম। মঙ্গলবার (০৩ জুন) দুপুরে বিষয়টি Read more

মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার মন্ত্রীসভায় গৃহীত হয়েছে, আগামী ৬০ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন