ভারতের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। রোববার (১৭ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ও রোববারের মধ্যরাতে ঘটে যাওয়া দুটি পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। কাঠুয়ার জোধ ঘাটিতে মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পাঁচজন মারা যান। আর জাংলোতে ভূমিধসে প্রাণ হারান আরও দুইজন।কেন্দ্রীয় মন্ত্রী ও জম্মু-কাশ্মীরের উদম্পুরের সংসদ সদস্য জিতেন্দ্র সিং এক্স-এ পোস্ট করে জানান, প্রাকৃতিক দুর্যোগে জাতীয় মহাসড়ক-৪৪, একটি রেললাইন ও একটি পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, প্রশাসন, সেনা ও আধাসামরিক বাহিনী উদ্ধারকাজে নেমেছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোক প্রকাশ করেছেন এবং দুর্গতদের দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।এদিকে, কাঠুয়া জেলা প্রশাসন ভারী বৃষ্টির সতর্কতা জারি করে জানায়, জেলায় মধ্যম থেকে অতিভারী বর্ষণ হচ্ছে এবং নদী, খাল, নালা ও পাহাড়ি এলাকায় না যেতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে। এরই মধ্যে উঝ নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।এর আগে, চলতি সপ্তাহের শুরুতে কিশতওয়ার জেলায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। ওই ঘটনায় অন্তত ৫০ জন নিহত ও শতাধিক আহত হন। তখন মচাইল মাতার বাৎসরিক যাত্রায় অংশ নিতে চিসোতিতে জড়ো হয়েছিলেন হাজারও মানুষ। সেই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

মাদারীপুরের আড়িয়াল খান নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাচখোলা Read more

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রগতিশীল ছাত্র সংগঠন ইনকিলাব Read more

ইরানে যুদ্ধ বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ
ইরানে যুদ্ধ বন্ধ করে আলোচনার সময় এখন: ইইউ

যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ Read more

ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন
ইরানের কঠিন সময়ে পাশে আছে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নওরোজ উপলক্ষে ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন এবং মস্কো তেহরানের একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই থাকবে। Read more

রংপুরের বিপক্ষে সাকিবের লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
রংপুরের বিপক্ষে সাকিবের লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে

গ্লোবাল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস। বাংলাদেশ Read more

মঙ্গলবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
মঙ্গলবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার (১০ জুন) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি> ফজর- ৩:৪৪ মিনিট।> জোহর- ১২:০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন