এমবিবিএস পাস না করেও নিজেকে সব রোগের অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে বছরের পর বছর রোগী দেখে যাচ্ছেন এক ব্যক্তি। নিয়মিত চেম্বারও করছেন দুই জায়গায়। প্রেসক্রিপশনে নামের শুরুতে ‘ডাক্তার’ এবং শেষে ‘অভিজ্ঞ’ শব্দ ব্যবহার করছেন তিনি। তবে সাংবাদিকের প্রশ্নে তিনি নিজেই এ লেখার বিষয়টি ‘ভুল’ বলে স্বীকার করেছেন।বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খান কলেজ রোড সংলগ্ন একটি ফার্মেসি “মা মেডিকেল হল”-এ প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ও মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন মো. বাদল মিয়া। তিনি নিজেকে পরিচয় দেন ডিএমইউএস (ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি – ন্যাচারাল) সিপি ঢাকা হিসেবে। এছাড়া, তার নিজ গ্রাম গুলিশাখালীর হরিদ্রাবাড়িয়াতেও নিয়মিত রোগী দেখেন।তার প্রেসক্রিপশনে লেখা থাকে মেডিসিন, চর্ম-যৌন, নাক-কান-গলা, বাত-ব্যথা, মা ও শিশু রোগের অভিজ্ঞ ডাক্তার।গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সচেতনতার অভাব এবং চিকিৎসা সংকটকে পুঁজি করে তিনি বছরের পর বছর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। রোগমুক্তি তো দূরের কথা, তার দেওয়া ওষুধ খেয়ে অনেকে ভুগছেন জটিল রোগে। মাঝে মাঝে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনাও শোনা যায়।আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় কুমার হালদার বলেন, এমবিবিএস ডাক্তার ছাড়া কারো ডাক্তার লেখা বা প্রেসক্রিপশন দেওয়ার কোনও সুযোগ নেই। এমনটি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, ডাক্তার বা প্রেসক্রিপশনে বিধি বহির্ভূত কিছু লেখার সুযোগ নেই। যারা আইন ভঙ্গ করে এসব করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের
দিল্লিতে মন্দিরের দেয়াল ধসে প্রাণ গেল ৮ জনের

ভারতের দিল্লিতে ভারী বৃষ্টির জেরে মন্দিরের দেওয়াল ভেঙে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে Read more

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ Read more

বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক
বিএসএফের পুশইন, পঞ্চগড়ে ১১ বাংলাদেশি নারী-শিশু আটক

পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন করা নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর Read more

ভারতের পোশাক কেনা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের ক্রেতারা
ভারতের পোশাক কেনা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের ক্রেতারা

যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ ভারতীয় পোশাক শিল্পে সরাসরি আঘাত হানতে শুরু করেছে। ৭ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্কের প্রথম ধাপ কার্যকর Read more

অটোরিকশাকে খেলনা ভেবে তুলে নিল হাতি, ভিডিও ভাইরাল
অটোরিকশাকে খেলনা ভেবে তুলে নিল হাতি, ভিডিও ভাইরাল

সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যেন রীতিমতো খেলছিল হাতিটি। শুঁড় দিয়ে বাঁয়ে–ডানে কাত করে ফেলছিল অটোরিকশাটি। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর জঙ্গলের Read more

পরিবহন সেক্টরে রাজনৈতিক আধিপত্যই দুর্ভোগের মূল: রিজভী
পরিবহন সেক্টরে রাজনৈতিক আধিপত্যই দুর্ভোগের মূল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, পরিবহন খাতে এখনো ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠরা কর্তৃত্ব করছে, যার ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন