প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল। ২০২৬ সালের ২০তম এশিয়ান গেমস জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে এবং দেশের সার্ফাররা সরাসরি প্রতিযোগিতায় অংশ নেবে।বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভারতের তামিলনাড়ুতে ৩ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই নারী ও তিন পুরুষ সার্ফার লড়াই করেছে। ১৮টি দেশের মধ্যে বাংলাদেশের লাল-সবুজ দলের মান্নান, হাসান, ইউনুচ, মিলি ও ফাতেমা ৯ম স্থান অর্জন করেছে। এ সাফল্যের ভিত্তিতে দলকে প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের কার্ড দেওয়া হয়েছে।নারী সার্ফার ফাতেমা আকতার বলেন, ‘ভারতে অংশ নিয়ে অভিজ্ঞতা হয়েছে। ঢেউয়ের ধরন কিছুটা ভিন্ন, তবে আমরা একদিন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য জয় আনব।’মাহিমা আক্তার মিলি বলেন, ‘প্রথমবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক কিছু শিখেছি। এখন স্বপ্ন আন্তর্জাতিক জয়।’পুরুষ সার্ফার মান্নান, হাসান ও ইউনুচও জানান, ‘ভারতে আমরা ভালো করেছি এবং পুরো এশিয়ায় ৯ম স্থানে অবস্থান করেছি। এখন লক্ষ্য এশিয়ান গেমস, যেখানে ভালো ফলাফল এনে দেশের পরিচিতি বাড়াতে চাই।’বাংলাদেশ সার্ফিং দলের কোচ রাশেদ আলম বলেন, ‘চ্যাম্পিয়নশিপে সাফল্যের কারণে আমাদের সার্ফারদের এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন অনুশীলন চলছে, লক্ষ্য হলো দক্ষতা বাড়িয়ে ভালো ফলাফল আনা।’বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের টিম লিডার মো. সাইফুল্ল্যাহ সিফাত বলেন, ‘অনেক চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে এশিয়ান গেমসে সুযোগ পেলাম। এখন লক্ষ্য দলকে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি তৈরি করা।’সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী যোগ করেন, ‘সীমাবদ্ধতা জয় করে এগিয়ে যাচ্ছেন আমাদের সার্ফাররা। তবে সরকারি-বেসরকারি সহায়তা এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সদস্যপদ নিশ্চিত হলে আরও বড় অর্জন সম্ভব হবে।’উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন
এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন

‘দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। Read more

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন
ব্রাজিলে  বাস দুর্ঘটনায় নারীসহ নিহত ১৫ জন

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী।শুক্রবার (১৭ অক্টোবর) রাত Read more

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে Read more

ইরানের হামলায় ১২ ইসরায়েলি নিহত, আহত দুই শতাধিক
ইরানের হামলায় ১২ ইসরায়েলি নিহত, আহত দুই শতাধিক

ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এ হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড। এতে এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন