সিলেটের ধোবাগুল এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানের মাধ্যমে এ পর্যন্ত মোট উদ্ধার হওয়া পাথরের পরিমাণ দাঁড়ালো প্রায় ৪ লাখ ঘনফুটে।এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর সংস্কারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এখন গর্ত সমান করার কাজ চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়োগকৃত শ্রমিকরাও সংস্কারে কাজ করছে।এদিকে সাদপাথর লুটের ঘটনায় শুক্রবার রাতেই ধলাই নদীর পূর্ব পাড় থেকে পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, এরা ওই অঞ্চলে পাথর লুটপাটের সঙ্গে সরাসরি জড়িত ছিল।এছাড়া শুক্রবার রাতে অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করে খনিদ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক একটি মামলা দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকা থেকে চক্রবদ্ধভাবে বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।স্থানীয় পরিবেশবাদী ও ব্যবসায়ী মহলের ভাষ্যমতে, গত এক বছরে সিলেট অঞ্চলে আনুমানিক ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ২০০ কোটি টাকার বেশি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আপনার ফোনে অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন
আপনার ফোনে অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন

বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সাইবেল। প্রতিষ্ঠানটি সম্প্রতি এমন কিছু বিপজ্জনক অ্যাপের তালিকা Read more

ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ক্যান্সার রোগে আক্রান্ত মিনুর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

মৌলভীবাজারে ছাত্রদল নেতার পদত্যাগ
মৌলভীবাজারে ছাত্রদল নেতার পদত্যাগ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আলমগীর আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার (১২ জুলাই) একটি ফেসবুক পোস্টের Read more

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৬২২ জন Read more

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে Read more

সমুদ্র পর্যটকদের জন্য পর্যটন মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
সমুদ্র পর্যটকদের জন্য পর্যটন মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, লাল পতাকা চিহ্নিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন