মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ ইমান আলী ওরফে ইমান ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) গভীর রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমান আলী শিবপুর গ্রামের মৃত আমির শেখের ছেলে। সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রামে তার বাড়ি ঘেরাও করে। পরে তল্লাশির সময় তার কাছ থেকে মার্কিন তৈরি একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১১টি মামলা রয়েছে।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘গতরাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইমান আলী ওরফে ইমান ডাকাতকে আটক করেছি। তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক, নাশকতা এবং একাধিক আইন-শৃঙ্খলা লঙ্ঘনসহ মোট ১১টি মামলা রয়েছে। এখন নতুন করে আরও একটি অস্ত্র মামলা দেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে। মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ইদুকোনা এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার Read more

কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা
কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা

নববর্ষ মানেই উৎসব, আর সেই উৎসবের রঙ ছড়িয়ে দিয়ে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির ব্যতিক্রমী আয়োজনে টাউনহল মাঠে ফিরে Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই Read more

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস
‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা ‍দিলেন সারজিস

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে নিজের বক্তব্য চলাকালীন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের Read more

আলোচনার আড়ালে রক্তে রঞ্জিত গাজা, প্রাণ হারালেন আরও ১০১
আলোচনার আড়ালে রক্তে রঞ্জিত গাজা, প্রাণ হারালেন আরও ১০১

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও থেমে নেই গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযান।। এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও Read more

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

রাজধানী ঢাকায় রাত থেকে মুষলধারে বৃষ্টি ঝরছে। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে ঢাকাবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন