যতক্ষণ ইসরায়েলি শত্রুর আগ্রাসন ও আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রধান নাঈম কাসেম। তিনি বলেন, প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করবো।শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারিক সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদন বলা হয়, আরবাইনে জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন হিজবুল্লাহ প্রধান।নাঈম কাসেম বলেন, ‘ইমাম হুসাইন (রা.)-এর জিহাদ ও বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি। প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে বেছে নিতে হবে যে তারা কার সঙ্গে থাকবে, ইমাম হুসাইনের সঙ্গে নাকি ইয়াজিদের সঙ্গে।’তিনি আরও বলেন, ‘আমাদের পছন্দ হলো হুসাইনের সঙ্গে দাঁড়ানো। ইমাম খামেনেয়িও সেই পথের অনুসরণ ও প্রতিনিধিত্ব করছেন। এর আগে শেখ রাগেব হারব, সাইয়্যেদ আব্বাস আল-মুসাভি এবং সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইমাম খোমেনিও একই পথে হেঁটেছিলেন।’ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদের বিরুদ্ধে। আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি।’কাসেম তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ‘২০০৬ সালের বিজয় ছিল মোহাম্মদী-আলাউইত সমর্থনের আশীর্বাদগুলোর মধ্যে একটি, কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন। ইরান এখনও আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবে। প্রতিরোধের পতাকাও উঁচু থাকবে।’ইসরায়েলি আগ্রাসন ও লেবানন সরকারের সমালোচনা করে নাঈম কাসেম বলেন, প্রতিরোধের কোনও পরোয়ানার প্রয়োজন নেই, প্রতিরোধ ছাড়া লেবাননের কোনো সার্বভৌমত্বও নেই। যারা যুদ্ধ করে না তাদের আমাদের জিজ্ঞাসা করতে হবে, ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্বের সময় তোমরা কোথায় ছিলে? এই লেবানন সরকার প্রতিরোধের অবসান ঘটাতে মার্কিন-ইসরায়েলি আদেশ বাস্তবায়ন করছে। ইসরায়েলি ও মার্কিন শত্রুদের হাতে দেশ হস্তান্তরের চেয়ে দেশ গড়ে তোলা সরকারের কর্তব্য।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত
পাকিস্তানে পর পর ১৬ বার ভূকম্পন অনুভূত

পাকিস্তানের করাচিতে গতকাল রোববার পর পর ১৬ বার ভূকম্পন অনভূত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ভূতাত্ত্বিক দপ্তরের Read more

সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সাতকানিয়ায় বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী Read more

কাঁচা সড়কে ৪ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ
কাঁচা সড়কে ৪ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর, ছিটকা, পাঙাশিয়া ও ইন্দ্রকুল এই ৪ গ্রামের মানুষের দুর্ভোগের প্রধান কারণ মাত্র ১ কিলোমিটার কাঁচা সড়ক। Read more

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে
শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে

তাপমাত্রা কমে তীব্র শীতে কাঁপছে গোটা কুড়িগ্রাম। শীতের তীব্র প্রভাব পড়েছে জনজীবনে। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। Read more

উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব মিছিল থেকে অবিস্ফোরিত দু’টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন