কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের লিংগোফু প্রদেশ থেকে আনা তিনটি সাব-এডাল্ট (১১-১৪ মাস বয়সী) বাঘকে বাসি ও দুর্গন্ধযুক্ত মাংস দেওয়ার অভিযোগ উঠেছে। ‘ফ্যালকন ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আনা বাঘগুলো বর্তমানে ২১ দিনের কোয়ারেন্টাইনে রয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে বাঘগুলো সাফারি পার্কে পৌঁছায়। অভিযোগ অনুযায়ী, পৌঁছানোর পরপরই তাদের আগের দিনের রাখা মাংস খাওয়ানো হয়। দুপুরে দেখা যায়, কোয়ারেন্টাইনে রাখা বাঘগুলোর সামনে রাখা মাংস পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা তারা মুখেও দিচ্ছে না।ফ্যালকন ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহেল আহমদ জানান, বুধবার সকালে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় আনার পর বৃহস্পতিবার ভোরে পার্কে পৌঁছে দেওয়া হয় বাঘগুলো। মাংসের ব্যবস্থা রাখতে পার্ক কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।অন্যদিকে, মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সামির ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি মানিক বলেন, ১৩ আগস্ট বিকেলে ৪২ কেজি গরুর মাংস পার্কের বন্যপ্রাণী চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বাসি বা পঁচা মাংস সরবরাহ করেননি।ডা. হাতেম সাজ্জাদ জানান, কোয়ারেন্টাইনকালীন খাদ্য সরবরাহের দায়িত্ব ফ্যালকন ট্রেডার্সের। ২১ দিন পর সাফারি পার্ক কর্তৃপক্ষ দায়িত্ব নেবে।তবে বাসি মাংসের বিষয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর আলম বলেন, ‘আমি কিছু জানি না, ডা. জুলকারনাইনের সঙ্গে যোগাযোগ করুন।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশু নিহত, আহত ৭
চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে শিশু নিহত, আহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহাসড়কের পাশে মালবাহী পিকআপ ভ্যান উল্টে পড়েছে। এতে ওই পিকআপের ওপরে থাকা এক শিশু নিহত Read more

মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল
মিশরের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল

দুই মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মিসরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন Read more

বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত
বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত

হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি Read more

ইট পাথরের জঞ্জাল ছেড়ে ঘুরে আসতে পারেন ডিম পাহাড়
ইট পাথরের জঞ্জাল ছেড়ে ঘুরে আসতে পারেন ডিম পাহাড়

ইট পাথরের জঞ্জাল ছেড়ে বিশুদ্ধতার ছোঁয়া পেতে ও মনোলোভা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতি প্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়  একটি Read more

ইমরান খানকে কারাগার থেকে নিজ বাসভবনে স্থানান্তর করবে সরকার
ইমরান খানকে কারাগার থেকে নিজ বাসভবনে স্থানান্তর করবে সরকার

পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যদি আবেদন করে তাহলে কারাবন্দি নেতা ইমরান খানকে কারাগার থেকে Read more

৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন