জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যানকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু সাইদকে (৬৫) উপজেলার বরাইল ইউনিয়নের রেলগাড়ী গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। রাতেও নিয়মমতো দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী দিলরুবা বেগমকে (২০) শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী ইমরান ফকির (৩৩)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০
৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদফতর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি Read more

আতঙ্কের আরেক নাম নাফ নদী
আতঙ্কের আরেক নাম নাফ নদী

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এখন নীরবতা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে আসে কান্নার শব্দ। যে নদী একসময় জীবিকার প্রতীক ছিল, আজ Read more

ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
ট্রাম্পকে রুখতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দেশ রক্ষায় নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।গতকাল সোমবার Read more

২৮ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৮ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ আশ্বিন ১৪৩২ বাংলা, ৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন