সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শ অনুসারে উচ্চতর চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৫ আগস্ট শুক্রবার ভোর ৭টায় বিমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনে যাওয়ার কথা আছে তার। এ সফরে ডঃ মোশাররফের সঙ্গে তার সহধর্মিণী মিসেস বিলকিস আকতার হোসেন এবং ছেলে খন্দকার মারুফও আছেন বলে জানা গেছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ১২ আগস্ট সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নিয়েছেন। পাশপাশি দেশেবাসীর কাছেও দোয়া চেয়েছেন তিনি।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭৯ সালে বিএনপিতে যোগ দেন। তারপর ১৯৯৪ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ পান। বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা ২ (হোমনা-তিতাস) আসন থেকে চারবার জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন।১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বিএনপি সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৯৬ সালে স্বল্পমেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯১-১৯৯৬ মেয়াদে জ্বালানি ও খনিজ সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি চার দলীয় জোট সরকারের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৫ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নিউক্যাসলের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অপরদিকে, ইউএস ওপেনে আজ কোর্টে নামবেন কার্লোস আলকারাজ। রয়েছে লা Read more

দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন
দিল্লিতে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার হংকং-দিল্লি ফ্লাইট এআই-৩১৫ এ আগুন লেগেছে। মঙ্গলবার ফ্লাইটটি অবতরণের পরপরই বিমানের সহায়ক শক্তি Read more

কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন
কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন

কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার (৩০ Read more

‘শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না’
‘শাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শীষও পারবে না’

শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, Read more

ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে
ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিফে আগুন দেওয়ার ঘটনাটি ধরা পড়েছে Read more

আ.লীগ সমর্থক ৭০ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত
আ.লীগ সমর্থক ৭০ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত

সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন