ভারতের জম্মু-কাশ্মীরের চাশোতিতে বন্যা ও ভূমিধসে সেন্ট্রারাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সের দুই সদস্যসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় আহত হয়েছেন আরও ১০০ জন। তাদেরকে উদ্ধারে সেনাবাহিনীও যোগ দিয়েছে। খবর এনডিটিভি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৬৭ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ জানিয়েছে, মাচাইল মাতা যাত্রার সূচনালগ্ন হলো চাশোতি। এখান থেকেই গাড়িতে করে হিমালয়ের মাতা চান্দি যেতে হয়। তবে বন্যা পরিস্থিতির কারণে এই যাত্রা বাতিল করা হয়েছে। এ দুর্ঘটনায় শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধ্যমতো সহযোগিতার কথা জানিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের কিস্তায়ারে মেঘভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় আক্রান্তদের প্রতি আমার প্রার্থনা। দুর্ঘটনা স্থল কাছ থেকেই নজর রাখা হচ্ছে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার অভিযান শুরু করেছে। সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স পোস্টে বলেন, তিনি লেফটেন্যান্ট গভর্নর এবং মুখ্যমন্ত্রী ও জাতীয় দুর্যোগের সময় উদ্ধারকারী বাহিনীর সঙ্গে কথা বলেছেন। তাদেরকে ঘটনাস্থলে কাজ করার নির্দেশ দিয়েছেন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাভাবিপ্রবির ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল
মাভাবিপ্রবির ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সম্পাদক জামিরুল

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ক্রিমিনোলজি Read more

জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার
জীবননগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি তামিম গ্রেফতার

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের স্কুল ছাত্রী ধর্ষণের মূল আসামি তামিমকে (১৮) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৮ অক্টোবর) তথ্যপ্রযুক্তি ব্যবহার Read more

এসএসসির ফল প্রকাশ কতদিনে জানালেন শিক্ষা উপদেষ্টা
এসএসসির ফল প্রকাশ কতদিনে জানালেন শিক্ষা উপদেষ্টা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. Read more

দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন কাল
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন কাল

নওগাঁ জেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে Read more

ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫
ক্যামেরুন সীমান্তের কাছে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫

ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে উল্লেখ করেছে দেশটি।মূলত Read more

প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস
প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই নির্বাচন করা যেতে পারে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শেষ হয়েছে। বৈঠকে রমজানের আগে নির্বাচনের আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন