দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী। এরই মধ্যে সেই পোস্ট ‘ভাইরাল’ হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট করেন আজহারী।ফেসবুক পোস্টে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, ‘আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তার পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।’১৪ আগস্ট, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে রাত ৮টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।তবে সাঈদীকে সম্পূর্ণ নির্দোষ উল্লেখ করে তাকে চিকিৎসার মাধ্যমে হত্যার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি ও আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। হাসপাতালে সাঈদীর চিকিৎসার দায়িত্বে থাকা সেই চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাঈদীর মৃত্যু হয়।জামায়াতের আমির অভিযোগ করেন, হাসপাতালের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনি এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতেও দেওয়া হয়নি। লাখ লাখ তৌহিদি জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত লোককে আহত করে। অবশেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ তার পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লাখ লাখ তৌহিদি জনতা আল্লামা সাঈদীর জন্য অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু আজ। রাতে রয়েছে আইপিএলের একটি ম্যাচসহ ইতালিয়ান লিগের খেলা। চলুন এক নজরে Read more

রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক
রাজধানীতে এমপি পদপ্রার্থী শিমুল আটক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আশরাফুল আলম শিমুলকে রাজধানী ঢাকা থেকে Read more

চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের
চারটি স্কুলে ভাগ করে শিক্ষা কার্যক্রম চলবে সাত কলেজের

রাজধানীর সরকারি ৭ কলেজকে ৪টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার। আজ সোমবার (৪ Read more

নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২
নাটোরে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও Read more

তানজিন তিশার বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি
তানজিন তিশার বিরুদ্ধে মামলা, তদন্তে ডিবি

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) Read more

ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন