টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির স্থানীয় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। ‘দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না’ মর্মে এই নোটিশ ইস্যু করা হয়।বুধবার (১৩ আগস্ট) রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক পত্র হতে এ তথ্য জানা যায়।নোটিশপ্রাপ্ত নেতারা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম ও মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন লিটন।নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সুতরাং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’এর আগে, মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবসহ একাধিক ক্লাব থেকে জুয়া খেলা ও মাদক গ্রহণের অভিযোগে বিএনপির ঐ তিন নেতাসহ ৩৪ জনকে আটক করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৪৯ হাজার ৪১০ টাকা, ১৬ বাণ্ডিল তাস, গাঁজা, বিদেশি মদের দুটি খালি বোতল ও মোবাইল ফোন জব্দ করা হয়।পরবর্তীতে বুধবার দুপুরে পুলিশ নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল Read more

জাকসু নির্বাচন: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
জাকসু নির্বাচন: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের Read more

বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মাহবুবের রহমান শামীম
বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: মাহবুবের রহমান শামীম

বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে। তবে এই ষড়যন্ত্র Read more

জাতিকে অস্থিরতার মধ্যে রেখে পালালেন থাইল্যান্ডের থাকসিন
জাতিকে অস্থিরতার মধ্যে রেখে পালালেন থাইল্যান্ডের থাকসিন

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা দেশ ছেড়ে পালিয়েছেন। বৃহস্পতিবার তিনি গোপনে দেশ থেকে বিদায় নিয়েছেন বলে এক Read more

তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩
তেলের টাংকিতে কাজ করতে গিয়ে নিহত ১,আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড তেলের ডিপোতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে যায় ৪ শ্রমিক। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে Read more

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা
অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়: সামান্তা

অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বুধবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন