বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক ও শহরের পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।সূত্রে জানা যায়, ১৩ আগস্ট (বুধবার) রাত ১১ টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাশ পাহাড়ীকা ফিলিং স্টেশনের ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে বাসস্টেশন থেকে পায়ে হেঁটে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। এসময় তিনি সদর উপজেলা পরিষদের সামনের প্রধান গেইটের কাছাকাছি পৌঁছালে এক যুবক পিছন থেকে তার হাতে থাকা নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করে এবং দ্রুত বাউন্ডারী দেয়াল টপকে পালিয়ে যায়।এদিকে হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়ে হতভঙ্গ হয়ে পড়েন ব্যবসায়ী নিখিল কান্তি দাশ। তিনি ছিনতাইকারীকে পিছনে ধাওয়া করলেও রাতের আধারে সে পালিয়ে যায়। বিগত ২৫ বছর যাবৎ আমি বান্দরবানে ব্যবসা করছি, কোনদিন এমন ঘটনার সম্মুখীন হয়নি।তিনি আরো বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিকে দ্রুত আটকের জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।এই বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে, দ্রুত গ্রেপ্তার করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া Read more

ধ্বংস হতে পারে প্রবালপ্রাচীর, প্রকৃতিতে বড় পরিবর্তনের শঙ্কা
ধ্বংস হতে পারে প্রবালপ্রাচীর, প্রকৃতিতে বড় পরিবর্তনের শঙ্কা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে সমুদ্রের তাপমাত্রা এখন এমন মাত্রায় পৌঁছেছে, যেখানে অধিকাংশ প্রবালের টিকে থাকা অসম্ভব। এক Read more

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা।শিক্ষার্থীদের এই Read more

শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি

কোরবানি ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কামাররা। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, Read more

ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর
ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর

ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস মুসলমান জনগোষ্ঠীকে আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন করে তুলবে। ওয়াকবিল ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর Read more

ভারতে পৌঁছেছে বাংলাদেশি ইলিশের প্রথম চালান
ভারতে পৌঁছেছে বাংলাদেশি ইলিশের প্রথম চালান

বাংলাদেশের পদ্মার রুপালি ইলিশ পৌঁছেছে ভারতের পশ্চিমবঙ্গে। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান পশ্চিমবঙ্গের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন