ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার (১৪ আগস্ট) তারা প্রতিরোধ করেছে। খবর আল আরাবিয়ার।গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জবাব হিসেবে মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে এমন হামলা চালাচ্ছে। তবে বৃহস্পতিবারের এই হামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি যোদ্ধারা।ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, “কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমানবাহিনী আটক করেছে।”ইরান-সমর্থিত হুতিরা ২০২৩ সালের অক্টোবর মাসে ফিলিস্তিনি মিত্র হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকেই একাধিকবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।যোদ্ধাদের দাবি, তারা ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা স্থগিত রাখলেও মার্চে সেই বিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের বড় ধরনের অভিযান শুরু করলে তারা ফের হামলা চালায়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ৩২৬ জন আক্রান্ত হয়ে Read more

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে Read more

গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (০৮ আগস্ট) ভোররাতে ভুক্তভোগী তরুণীর বাবা গোয়ালন্দ Read more

‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!
‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!

‘শরিফ ওসমান হাদিকে’ যেভাবে চলন্ত মোটরসাইকেল থেকে পেছন দিক লক্ষ্য করে মাথায় গুলি করে খুন করা হয়েছিল, যশোরের আলমগীর হত্যাকাণ্ড Read more

বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন শন টেইট। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ Read more

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই আর: সিইসি
দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই আর: সিইসি

এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন