গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. রাতুল হাসান বিশ্বাস সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১২ আগস্ট) এ তথ্য জানানো হয়।রায়হান হাবীব ইয়েন ২০১৯ সালে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের নুরুল-নাজমুল কমিটির উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। তার ছাত্রলীগে থাকা কালীন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া ছবি ও পদবীর কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, রায়হান হাবীব ইয়েন ছাত্রলীগের নিবেদিত প্রাণ ছিলেন। বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া আগমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে তিনি দল পরিবর্তনের কারণ এখনও জানাননি।নবনিযুক্ত আহ্বায়ক রায়হান হাবীব ইয়েন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন বলেন, এই কমিটি অনুমোদন কেন্দ্রীয়ভাবে হয়েছে এবং জেলা ছাত্রদল বিষয়টি পূর্বে জানত না। তিনি বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী যারা দলের প্রতি নিবেদিত এবং দুঃসময়ে ছাত্রদলের রাজনীতি করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। আমাদের দলে ছাত্রলীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেয়া হবে না।’তিনি আরও জানান, ‘রায়হান হাবীব ইয়েনের ছাত্রলীগে থাকার কিছু পোস্টার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাত জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে। যদিও পাকিস্তান সরকার বলেছে, তারা উত্তেজনা বাড়াতে Read more

কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত
কক্সবাজারে পিবিআই তদন্তে দুই সহোদরের জমি জালিয়াতি প্রমাণিত

কক্সবাজার শহরে আবির্ভূত হয়েছে দুই দুর্ধর্ষ প্রতারক। তাদের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বিত্তশালী পরিবার, এমনকি প্রবাসীরাও। জমির মালিক Read more

এক বিএনপি নেতা আরেক নেতাকে হুমকি: ‘তোরে থাপড়ামু, কোপামু…’
এক বিএনপি নেতা আরেক নেতাকে হুমকি: ‘তোরে থাপড়ামু, কোপামু…’

‘শোন মন্ডল, আমি জাহাঙ্গীর ভাইয়ের রাজনীতি করি। তুই আজকে না হয় কাল বিপদে পড়বি, বুঝছোছ। পরে লাথি-ওষ্ঠা খাইয়া গ্রামে পালাবি। Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক Read more

৬ দফা দাবিতে পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা, অচল একাডেমিক কার্যক্রম
৬ দফা দাবিতে পলিটেকনিকে শিক্ষার্থীদের তালা, অচল একাডেমিক কার্যক্রম

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে মাসকান্দাস্থ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন