চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২২ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই ২২ বাংলাদেশীকে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত ২২ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ১২ জন মহিলা রয়েছেন। বুধবার বিকেল ৩ টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বেলা পৌনে ১২ টার সময় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৩২ ব্যাটালিয়নের মধ্যে দর্শনা সীমান্ত মেইন পিলার ৭৬ নং এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার এবং বিএসএফের ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। পতাকা বৈঠক শেষে পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ২২ জন বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১২ জন মহিলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতের উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং হায়দ্রাবাদ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বসবাস করছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের অভিযোগে আটক ১
নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের অভিযোগে আটক ১

নেত্রকোনায় প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে অমিতাভ বিশ্বাস (৩৫) নামে এক ভূয়া সাংবাদিক পরিচয়ধারীকে আটক করেছে মডেল থানা Read more

ইরানে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল

ইরানে নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েক জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এক Read more

টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক
টানেল সার্ভিস এলাকায় দুইদিনে ৩৯ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকির চর এলাকার টানেল সার্ভিস এরিয়া থেকে দুইদিনে ৩৯ জন রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে ৪(বিএন) আনসার ব্যাটালিয়ন Read more

সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু লোপাটের মহোৎসব। এতে করে Read more

ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭,৯৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার করেছে।সোমবার(১৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম Read more

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবীতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন