গাজীপুরে পুলিশের স্থায়ী চেকপোস্ট থেকে টিন খুলে নিয়ে গেছে চোরেরা। জেলার জয়দেবপুর থানার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী সড়কের একটি চেকপোস্টে এই ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) ভোরেস্থানীয়রা বলছেন, যেখানে পুলিশের নিজের চেকপোস্টই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।এলাকাবাসী জানায়, এই রোডে বেশ কিছু পোশাক কারখানা রয়েছে। হাজার হাজার পোশাক শ্রমিক এ রাস্তা দিয়ে চলাচল প্রতিদিন চলাচল করে। এই রাস্তায় পূর্বেও বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে গাছ ফেলে, গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য মালামাল।তারা আরও বলেন, চেকপোস্ট দেওয়ার পর বেশ কয়েকদিন পেলেও পরবর্তীতে পুলিশকে চেক পোষ্ট করতে দেখা যায়নি, তাদের অবহেলার কারণে চোর চক্র সুযোগ বুঝে টিন গুলো নিয়ে যায়।পোষাক শ্রমিক আল আমিন জানান, ‘সকালে অফিসে আসি রাত ১০ টা কখনো ১২ টায় ছুটি হয়, এলাকা টিতে ঘন জঙ্গল থাকায় পোশাক শ্রমিকরা রাতে বাসায় ফেরার সময় রাস্তার পাশে ঝোপঝাড়ে লুকিয়ে চোর,ছিনতাইকারী হঠাৎ, চাকু, দা, দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। বিশেষ করে কারখানাগুলোতে বেতনের সময় ছিনতাই চক্রের উৎপাত বেড়ে যায়, পুলিশ তার নিজের চেকপোস্টের টিন রক্ষা করতে পারেনি আমাদের নিরাপত্তা দিবে কিভাবে। আমরা সাধারণ জনগণ নিরাপত্তা চাই সরকারের কাছে অন্য কোন দাবী নেই।’ইজিবাইক চালক আসাদুল জানান, ‘গাছ কেটে গাড়ির সামনে ফেলে টাকা পয়সা ও গাড়ি ছিনতাই এর মত ঘটনা ঘটে এই রাস্তাটিতে, পুলিশের চেকপোস্ট দেওয়ার পরও কয়েকদিন পরপর ডাকাতি হচ্ছে। পুলিশ নিয়মিত রাতে চেক পোস্ট পরিচালনা করলে জনগণের নিরাপত্তা ও নিজেদের চেকপোস্টের টিন রক্ষা করতে পারত।’এ বিষয়ে সদর সার্কেল লিপি রানী সিনহার মুঠোফোনে একাধিক ফোন দিলে প্রতিবেদকের ফোন রিসিভ করেননি তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ
গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনও রাজপথে আছে: নাহিদ

‘গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা ছিল, তারা এখনও রাজপথে আছে। কেউ যদি মনে করেন আবারও পুরোনো বন্দোবস্ত, দখলদার কিংবা সন্ত্রাসী রাজনীতি করবেন, Read more

জনবল সংকট ও নানা অনিয়মে জর্জরিত লক্ষ্মীপুর সদর হাসপাতাল
জনবল সংকট ও নানা অনিয়মে জর্জরিত লক্ষ্মীপুর সদর হাসপাতাল

প্রয়োজনীয় ডাক্তার, নার্সসহ অন্যান জনবল সংকট ও নানা অনিয়মে ব্যাহত হচ্ছে ১০০শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল এর সেবা কার্যক্রম। Read more

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ও Read more

গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ, আটক ২
গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু জব্দ, আটক ২

বরিশালের গৌরনদী উপজেলা সদরে শুক্রবার  মডেল থানা পুলিশ দুটি ট্রাকে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু চালান Read more

ইরান কি হরমুজ প্রণালি বন্ধ করতে পারবে, করলে বিশ্বে এর প্রভাব কেমন হবে?
ইরান কি হরমুজ প্রণালি বন্ধ করতে পারবে, করলে বিশ্বে এর প্রভাব কেমন হবে?

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে প্রভাব পড়তে পারে এবং এর Read more

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি ‘হয়ে গেছে’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন