পঞ্চগড় সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩ নারী, ৯ পুরুষ ও ১ শিশু। তবে এদের কারো পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। বুধবার (১৩ আগস্ট) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করেন। একইদিন দুপুরে আটককৃত ব্যক্তিদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ভারতে অবস্থানরত এসব বাংলাদেশিকে ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার রাতে বড়বাড়ি বিওপির সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে স্থানীয় হাড়িভাসা বাজারে ঘোরাফেরা করার সময় ১৮ জনকে বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ আটক করে। এছাড়া বাকি পাঁচজনকে জোতবাহাদিপাড়া এলাকা থেকে আটক করা হয়।পরবর্তীতে আটককৃতদের ঘাগড়া বিওপি ক্যাম্পে বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা। আটককৃত ব্যাক্তিরা সাতক্ষিরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, ‘বিজিবি ২৩ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই চলছে এবং প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।’নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘পুশ ইন হওয়া ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের জিডির ভিত্তিতে তারা পরিবারের কাছে ফিরবেন।’উল্লেখ্য, বিগত তিন মাসে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ১১ দফায় নারী ও শিশুসহ ১৬৬ জনকে পুশইন করেছে বিএসএফ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ
হাদীর ওপর গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না: শেখ মো. আব্দুল্লাহ

মুন্সিগঞ্জ–১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিন দিন বেড়েই চলেছে। একটি সন্ত্রাসী গোষ্ঠী Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি

ইসরায়েলি কারাগার থেকে ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এরই Read more

ভাঙ্গুড়ায় গাঁজা-ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার
ভাঙ্গুড়ায় গাঁজা-ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার

 পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও ইয়াবা বড়ি সহ  আটক বিএনপি নেতার ছেলে তানভীর আহমেদ শিমুলকে (২৬)  কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ Read more

সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল

ছোটবেলায় বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য প্রায়ই বকাঝকা করেন বাবা-মা। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও এখন বড় Read more

‘তারেক রহমান দেশে ফেরায় নির্বাচনের শঙ্কা দূর হলো’
‘তারেক রহমান দেশে ফেরায় নির্বাচনের শঙ্কা দূর হলো’

তারেক রহমানের দেশে ফেরায় দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটিই জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার Read more

ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ
ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ (৩১ অক্টোবর)। চলতি বছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন