টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়ন (কাঁচপাই মোড়) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঔষুধ ও জনবল সংকটের পাশাপাশি মাদকসেবীদের দৌরাত্ম্যে নাজুক হয়ে পড়েছে স্বাস্থ্য পরিবেশ। চিকিৎসাকর্মীদের অনুপস্থিতি ও অপর্যাপ্ত সেবার কারণে রোগীরা প্রায়ই হতাশ হয়ে ফিরছেন। সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারির ভিতরে মাদকসেবীরা নিয়মিত আড্ডা বসায়। কেন্দ্রের পাশের একটি পরিত্যক্ত ঘরে আশেপাশের মানুষ এবং বাজারের ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা ফেলে। ঘরটি মলমূত্রত্যাগের স্থান হিসেবে ব্যবহৃত হওয়ায় গোটা এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। মেইন গেটের অবস্থা ভগ্নদশাগ্রস্ত, জানালার কাঁচ ভাঙা এবং ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। কোয়ার্টারগুলো সবসময় তালাবদ্ধ রয়েছে। ভবনের সিঁড়িতে ময়লার স্তুপ, ছাদে পানি পড়া ও শ্যাওলা জমে থাকা—সব মিলিয়ে পুরো স্বাস্থ্য কেন্দ্রটি নোংরা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিণত হয়েছে। এছাড়া পরিবার পরিকল্পনার জন্য নির্ধারিত একটি স্বাস্থ্যকক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ। কক্ষটি নোংরা ও আবর্জনায় ভর্তি, ছত্রাক ও জারা ধরেছে—যা রোগীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ঔষুধ সংকটের কারণে রোগীদের অধিকাংশকে নিজ খরচে ওষুধ কিনতে হচ্ছে। উপস্থিত জনবলের অভাবও চিকিৎসাসেবায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।জনবল সংকটের প্রভাব ও স্বাস্থ্যসেবা পরিচালনায় চ্যালেঞ্জ ধুবড়িয়া স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা সেবা মূলত দুই কর্মকর্তা—এস এ সিএমও রত্না কর্মকার ও ফার্মাসিস্ট সুভাষ বিশ্বাসের ওপর নির্ভরশীল। তবে এস এ সিএমও রত্না কর্মকারকে সপ্তাহে তিন দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করতে হওয়ায় এখানে পর্যাপ্ত চিকিৎসক ও কর্মী উপস্থিত থাকে না। এর ফলে রোগীদের সেবা প্রাপ্তিতে বাধার সৃষ্টি হচ্ছে। এস এ সিএমও রত্না কর্মকার বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছি। জনবল ও ঔষুধের স্বল্পতা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।’ ফার্মাসিস্ট সুভাষ বিশ্বাস বলেন, ‘ঔষুধের সরবরাহ বাড়ানো ও রোগীদের দ্রুত সেবা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি, তবে জনবল কম থাকায় কিছু সময় চিকিৎসা ব্যাহত হচ্ছে।’চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, ‘আমরা এখানে চিকিৎসা নিতে আসি, কিন্তু ঠিকমতো ঔষুধ পাই না। শুধু নাপা, স্যালাইন আর প্যারাসিটামল দিয়েই জানানো হয়—‘ঔষুধ নাই’। এতে চিকিৎসা খুবই অপ্রতুল এবং অসুবিধাজনক হচ্ছে।’ স্থানীয়দের অভিযোগ, বিকেলের পর স্বাস্থ্য কেন্দ্র এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যায়। সন্ধ্যার পর থেকেই এলাকা তাদের আড্ডাস্থলে পরিণত হয়, যা নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। স্থানীয় বাসিন্দা বলেন, ‘চিকিৎসাকর্মীরা চলে যাওয়ার পর মাদকসেবীরা এখানে আড্ডা বসায়। এ কারণে আমরা বিকেল পর হাসপাতালে যেতে এড়াই।’ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান (শাকিল) বলেন, ‘আমরা জানি সন্ধ্যার পর স্বাস্থ্যসেবা থাকে না। মাদকসেবীদের আড্ডা নিয়ে আমরা উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের চেষ্টা করছি। পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরের জরুরি মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রাক্কলনসহ প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। এছাড়া মাদকসেবীদের সমস্যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিটিং হবে। আশা করছি শিগগিরই সমস্যাগুলো সমাধান করে স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব হবে।’নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকসেবীদের আড্ডা বন্ধ ও মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ
চার দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানার মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ড Read more

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেখানে পৌঁছেছেন Read more

ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক
ফরিদপুরে স্ত্রীকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে বটির আছাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার Read more

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কাঁপল কিয়েভ
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে রাশিয়ার হামলায় কাঁপল কিয়েভ

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতাদের মধ্যে ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে Read more

ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন
ন্যাশনাল পিপলস যুব পার্টির নববর্ষ উদযাপন

রাজধানীতে দুস্থ ও অসহায় মানুষের সঙ্গে বাংলা নতুন বছরের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে ব্যতিক্রমী বাংলা নববর্ষ উদযাপন করেছে ন্যাশনাল পিপলস Read more

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন