ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ নিয়ন্ত্রনহীন জীবন-যাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। গত বছর বেশ কয়েকবার তাকে দেখা গিয়েছিল বিভিন্ন ক্লাব-পাবে মাতাল অবস্থায়। তাছাড়া গত মৌসুমে সিটির হয়ে মাঠে তেমন কিছুই করতে পারেননি এই উইঙ্গার। ফলে শোনা যাচ্ছিল, চলতি মৌসুমে পেপ গার্দিওলার একাদশে জায়গা হারাবেন তিনি। এবার হলোও তাই। ম্যানচেস্টার সিটি থেকে চলতি মৌসুমের জন্য ধারে এভারটনে পাড়ি জমালেন ইংলিশ এই ফরোয়ার্ড। মঙ্গলবার (১২ আগস্ট) প্রিমিয়ার লিগের দুই ক্লাবই আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে নিশ্চিত করে বিষয়টি।‘দ্য টফিজ’-এর বিবৃতিতে ২৯ বছর বয়সী এই ফুটবলার বলেন, এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ক্লাবটির কোচ ডেভিড ময়েসের সঙ্গে আলোচনা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল।গ্রিলিশ আরও বলেন, এভারটনে চুক্তিবদ্ধ হয়ে আমি উচ্ছ্বসিত। সত্যি বলতে, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। দারুণ সমর্থক আর ঐতিহ্যবাহী এক ক্লাব। ম্যানেজারের (ময়েস) সঙ্গে কথা বলার পরই আমি বুঝতে পারি, আমি ঠিক জায়গাতেই আমি যেতে চাই।ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ধারের ফি হিসেবে ১ কোটি ২০ লাখ পাউন্ড দিচ্ছে এভারটন। আর প্রতি সপ্তাহে গ্রিলিশ বেতন পাবেন ৩ লাখ পাউন্ড। আগামী মৌসুমে ৫ কোটি পাউন্ডে তার সঙ্গে স্থায়ী চুক্তি করার সুযোগ রেখেছে এভারটন।এর আগে, ২০২১ সালে ক্লাব রেকর্ড ১০ কোটি (সে সময় প্রিমিয়ার লিগের রেকর্ড ট্রান্সফার ফি) পাউন্ডে অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গ্রিলিশ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন
৩০ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর লংগদু জোন

রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা হতে খেদারমারা এলাকা হয়ে দুরছড়ি পাবলাখালী এলাকার মধ্য দিয়ে পেয়ারাছড়া লেম্বুছড়ি এলাকায় অবৈধ Read more

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে Read more

ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাবির ১৮ হল শাখায় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিদ্যমান কমিটিগুলো বিলুপ্ত করে এসব নতুন Read more

গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী
গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “গণহত্যা” বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী ও কংগ্রেস পার্লামেন্টারি Read more

ডেঙ্গুতে জবি শিক্ষার্থী সানজিদার মৃত্যু
ডেঙ্গুতে জবি শিক্ষার্থী সানজিদার মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের Read more

যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি হয়েছে। চুরি হওয়া এসব শিল্পকর্মগুলো যুক্তরাজ্যের রাজপরিবার, ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন