পরিকল্পিতভাবে মিয়ানমারের বন্দি শিবিরগুলোতে আটক ব্যক্তিদের নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। এসব নির্যাতনের ঘটনায় দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জড়িত বলেও জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১২ আগস্ট) জাতিসংঘের সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।এছাড়া বন্দিদেরকে প্রহার এবং বৈদ্যুতিক শকের মতো ভয়াবহ নির্যাতন করার কথা জানিয়েছে দ্য ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ ফর মিয়ানমার। আন্তর্জাতিক আইনের সম্ভাব্য লঙ্ঘন যাচাই করার জন্য ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্বাধীন তদন্তকারী ব্যবস্থা আইআইএমএম বলেছে, আটক ব্যক্তিদের মারধর, বৈদ্যুতিক শক, শ্বাসরোধ এমনকি নখ উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে।তদন্ত দলের প্রধান নিকোলাস কৌমজিয়ান তাদের ১৬ পৃষ্ঠার প্রতিবেদনে বলেছেন, ‘আমরা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ উল্লেখযোগ্য প্রমাণ উন্মোচন করেছি, যা মিয়ানমারের আটক কেন্দ্রগুলোতে পরিকল্পিত নির্যাতনের প্রমাণ দেয়।’নির্যাতনের ফলে কিছু বন্দীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তদন্তকারী দলটি। প্রতিবেদনে শিশুদের ওপর নির্যাতনের বিষয়ও উঠে এসেছে। এসব শিশুদের প্রায়শই তাদের নিখোঁজ পিতামাতার জন্য প্রক্সি হিসেবে বেআইনিভাবে আটক রাখা হয়।প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের দলটি মিয়ানমারে তথ্য ও প্রবেশাধিকারের জন্য দুই ডজনেরও বেশিবার আনুষ্ঠানিক অনুরোধ করেছে, যার কোনোটিরই উত্তর দেয়নি মিয়ানমারের জান্তা সরকার। তবে বরাবরই নৃশংসতা অস্বীকার করে আসছে দেশটির সেনাবাহিনী। বরং, তারা দেশের মধ্যে অস্থিরতার জন্য সন্ত্রাসীদের দায়ী করে আসছে।এক বছর ধরে কমপক্ষে ১ হাজার ৩০০ সূত্র থেকে তথ্য নিয়ে অনুসন্ধানটি চালানো হয়। আইআইএমএম জানিয়েছে, অপরাধীদের মধ্যে উচ্চপদস্থ কমান্ডাররা রয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একটি নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে সর্বশেষ অস্থিরতা শুরু হয়। এরপরই দেশব্যাপী সংঘাত ছড়িয়ে পড়ে। জাতিসংঘের ধারণা, ভিন্নমত দমন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় সামরিক বাহিনীর অবস্থা জোরদার করার প্রচেষ্টায় হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।গত মাসে, সামরিক সরকারের নেতা মিন অং হ্লাইং চার বছরের জরুরি অবস্থা অবসান করেন এবং পরিকল্পিত নির্বাচনের আগে নিজেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট
ট্রাম্পের কাছে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিকোলাস মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার (৩ জানুয়ারি) একটি টেলিভিশন Read more

চাকসুতে মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট বাধ্যতামূলক
চাকসুতে মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট বাধ্যতামূলক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। চাকসু নির্বাচনে এবার প্রার্থীদের জন্য Read more

মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি
১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য শুন্য রয়েছে ১৫দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। Read more

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। টস জিতে ম্যাচটিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত Read more

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন