বাকিতে সিগারেট না দেয়ায় দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে স্থানীয় এক যুবক। সোমবার (১১ আগষ্ট) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে ঘটে এ ঘটনা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে থানায় মামলার পর বিষয়টি জানাজানি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, পচামাদিয়া গ্রামের মুদি দোকানদার আমানুজ্জামানের দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট চাওয়ায় তা দিতে অস্বীকৃতি জানান দোকানদার এবং পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে দোকানদারকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সুযোগ বুঝে দোকানদারের ডান কানে কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকানদার আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মঙ্গলবার আহতের পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই নাজমুল ইসলাম কান কামড়ে ছিঁড়ে দেয়ার বিষয়টি উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা Read more

কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন

পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউটাউনে ইকোপার্কের কাছে ঘুনি এলাকায় বস্তিতে আগুন লাগে। এলাকাটি Read more

১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু
১৩ দিনের বিরতি শেষে সংসদ অধিবেশন শুরু

টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।রবিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

’যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন’
’যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন