জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ কথা বলেন তিনি। এদিন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয় কেআইবিতে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যেই ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে।তিনি বলেন, একই সংবিধানে একই ফ্যাসিবাদী সিস্টেমে নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষের শহীদ হওয়ার দরকার কী ছিল?যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আরেকটা ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে এখনো, তা হচ্ছে বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরে হবে ইনশাআল্লাহ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 
সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপসহীন: নাহিদ 

দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Read more

আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ঙ্কর অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে এবং তাদের এ কাজে সহায়তা করছে আওয়ামী লীগ। গত ১৫ Read more

ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।সোমবার (১৬ জুন) সকালে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের Read more

সাইফের লড়াইয়ের পরও হারল বাংলাদেশ, শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে ভারত
সাইফের লড়াইয়ের পরও হারল বাংলাদেশ, শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে ভারত

ফাইনাল এখনও নিশ্চিত হয়নি, এমন এক ম্যাচে ৪ পরিবর্তন; বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বড় একটা চমকই দিয়েছে ভারতের বিপক্ষে। তবে এই Read more

প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা
প্রাথমিকে প্রধান শিক্ষক হতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত নিয়মানুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে Read more

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন