ঠাকুরগাঁওয়ে ২১ বোতল ফেন্সিডিলসহ সেলিম রেজা নামে তালিকাভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ১১টায় তাকে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাদস্যরা।এর আগে রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর শিবগঞ্জ থেকে তাকে আটক করা হয়। আটক সেলিম রেজা ওই গ্রামের খোরশেদ আলীর ছেলে এবং গণঅভুত্থানের গেজেটে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা।ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা শিবগঞ্জে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় মাদকসহ সেলিম রেজাকে আটক করে সেনাসদস্যরা।স্থানীয়দের বরাতে সেনাবাহিনী জানিয়েছে, জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে মাদকের রমরমা ব্যবসা করে আসছিল সেলিম। স্থানীয়দের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে সফল হয়েছেন তারা। এ ধরনের অভিযান জেলায় চলমান থাকবে বলে জানান তিনি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’
‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন Read more

স্কুল, ক্যাফে ও ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলায় ৯৫ ফিলিস্তিনি নিহত
স্কুল, ক্যাফে ও ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলায় ৯৫ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুলসহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। Read more

যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে মার্কিন ড্রোন
যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজার আকাশে মার্কিন ড্রোন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার আকাশে মার্কিন ড্রোন অভিযান চালানো হচ্ছে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক Read more

হাদির দাফন শেষে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ
হাদির দাফন শেষে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯
সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ Read more

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩০টিরও বেশি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন