কক্সবাজারের উখিয়ায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী মোহনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবক মো. হাসেম (৩৫) লম্বরী পাড়ার বাসিন্দা আবদুল আলীর ছেলে।জানা যায়,  তিনি পরিশ্রমী ও সদালাপী একজন মানুষ ছিলেন। প্রতিদিনের মতো এ দিনও চাচা-সম্পর্কিত আবুল হাছিমের সঙ্গে রেজু খালে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ খালে পানির প্রবল স্রোতে পড়ে যান হাসেম। চাচা হাছিম প্রাণপণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি।প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতের তোড়ে ভেসে যাওয়ার পর হাসেমকে কিছুক্ষণ পর উদ্ধার করা হলেও তখন তাঁর আর জীবিত থাকার সম্ভাবনা ছিল না। এ ঘটনার পর আবুল হাছিমও সংজ্ঞা হারান। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে জ্ঞান ফিরে আসে। তবে ভাতিজার মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি।ঘটনার বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে গাঁজার গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সিরাজদিখানে গাঁজার গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ৩ কেজি গাঁজা ও একটি ৯ ফুট উচ্চতার তাজা গাঁজার গাছসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ Read more

মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি
মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির মাত্র একদিন পরই এবার Read more

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ Read more

বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ
বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ

রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর নাম সোহানুজ্জামান সুহিন। তিনি সরকারি বাঙলা Read more

জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
জীবননগরে ৪০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন