আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা ও সিলেটসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্ত সাক্ষাতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রার্থীদের আসনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও স্থানীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।ইতোমধ্যে দুই ধাপের সাক্ষাৎকার শেষ হওয়ায় সব মিলিয়ে তিনশ’ আসনের প্রার্থী তালিকা দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা পিআর পদ্ধতিতে উভয়কক্ষে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকব।’দেশের নির্বাচনকে সহিংসতামুক্ত ও সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি নির্বাচন কমিশন ও সরকারকে এই বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছে নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় আশেপাশের প্রায় ১১টি Read more

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত
নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় Read more

চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক
চকরিয়ায় অস্ত্রসহ অপহরণকারী রমজান আলী আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকা থেকে অস্ত্রসহ রমজান আলী নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার Read more

সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী
সচিবালয়ের সামনে ছাত্রদলের হাতে আটক ছাত্রলীগ কর্মী

সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।মঙ্গলবার (২২ জুলাই) Read more

আত্মসমর্পণ করে মুচলেকায় জামিন পেলেন অপু বিশ্বাস
আত্মসমর্পণ করে মুচলেকায় জামিন পেলেন অপু বিশ্বাস

রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা Read more

মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের
মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের

আমেরিকাকে অবিলম্বে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে চীন।  সেইসঙ্গে তাদেরকে আটকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন