মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক ম্যাচে। আমেরিকা অঞ্চলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে মাত্র ২৩ রানে গুটিয়ে যায় আর্জেন্টিনা। আর এ রান টপকাতে কানাডা ব্যবহার করেছে মাত্র ৫ বল।রোববার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯। আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ২৩ রানে। সাতজন ব্যাটারই ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। কানাডার হয়ে ধ্বংসযজ্ঞ চালান ডানহাতি পেসার জগমানদীপ পাল। ৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন আর্জেন্টিনার ৬ উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার আর দুই ছক্কা মেরে একাই ম্যাচ শেষ করে দেন। অন্য প্রান্তে ধর্ম প্যাটেল ছিলেন ১ রানে অপরাজিত।তবে এমন ভরাডুবির পরও যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার নয়। ওই রেকর্ড স্কটল্যান্ডের—২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল তারা। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৩.৫ ওভারেই, যা এখনো যুব ওয়ানডেতে দ্রুততম রান তাড়ার রেকর্ড। এর কারণ কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা ছিল না। থাকলে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস হতো ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন যুব ওয়ানডে স্কোর, আর কানাডার ৫ বলে জয় হতো দ্রুততম রান তাড়া!এই জয়েই বাছাইপর্বে এখন ২ ম্যাচে ১ জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে কানাডা। অন্যদিকে ২ ম্যাচ জিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো আজ তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত Read more

কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু
কুমিল্লায় পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশ হেফাজতে শেখ জুয়েল (৪৫) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর Read more

মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ
মাগুরায় প্রেমের সম্পর্কের জেরে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গ্রামে প্রেমের সম্পর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের কারণে Read more

সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহম্মেদ শরীফ (৪৮) নামে এক পল্লি পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ Read more

শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি

শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির নিজ জন্মস্থান। শুধু গ্রামের বাড়ি নয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিসহ গোটা Read more

মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা
মহান মে দিবসে মালয়েশিয়ায় শ্রমিক কার্ড চালুর ঘোষণা

শ্রমিকদের জীবনযাত্রা ব্যয়ের বোঝা লাঘব করতে শ্রমিক কার্ড চালুর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কার্ডের ফলে ১০ লাখেরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন