দলীয় শৃঙ্খলা ভঙ্গ করাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল থেকে বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টনকে বহিষ্কার করা হয়েছে।রবিবার (১০ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্যাডে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনির সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়।রবিবার বিকেলে জরুরি এক সভায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত গ্রহণ করেন।বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বরিশাল মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মো: রিয়াজ খান মিল্টনকে বহিষ্কার করা হয়েছে, বিষয়টি সত্য।তিনি প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে আরও বলেন, বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিযুক্ত যে সব নেতারা রয়েছেন, তাদের বিরুদ্ধেও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের তদন্ত চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো প্রমাণিত হলে দলীয়ভাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার হত্যা মামলার প্রধান আসামী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন খান মিল্টনকে ৬ আগস্ট নগরীর কাউনিয়া বাগান বাড়ি মিল্টনের নিজ বাসা থেকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।মামলায় উল্লেখ করা হয়েছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তখন লিটনের মা, ভাই ও বোন গুরুতর আহত হন। লিটন হত্যার ঘটনায় বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন বোন মুন্নি সিকদার। আর সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মিল্টনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ
শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন Read more

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন
চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনে আরও ৫৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন Read more

সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে ধাক্কা লেগে রাকিব মিয়া (২৫) নামে এক যুবক Read more

জবি ছাত্রদলের সাবেক সভাপতির মা ইন্তেকাল করেছেন
জবি ছাত্রদলের সাবেক সভাপতির মা ইন্তেকাল করেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম এর মা রাহিমা বেগম (৭১) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১টায় নিজ বাড়িতে থাকাকালীন Read more

ইরান থেকে ফেরত আসতে ২৫০ বাংলাদেশির নিবন্ধন
ইরান থেকে ফেরত আসতে ২৫০ বাংলাদেশির নিবন্ধন

ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৯০ জনকে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে ফেরত Read more

ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার
ঢাবিতে অবিস্ফোরিত ৭টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।সোমবার (১৬ জুন) সকালে নিরাপত্তারক্ষীরা বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন