গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তুরস্ক।শনিবার (৯ আগস্ট) মিসরের এল আলামেইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে, ফিদান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেন। খবর রয়টার্সের।শুক্রবার তুরস্ক ও মিসর উভয়েই গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা করেছে। গাজা দখলের এই পরিকল্পনাকে ‘ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতি’র নতুন ধাপ হিসেবে উল্লেখ করে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় আঙ্কারা। ফিদান জানান, এই পরিকল্পনা রুখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তার অভিযোগ, ইসরায়েলের নীতিনির্ধারকরা ফিলিস্তিনিদের ক্ষুধার মাধ্যমে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা এবং স্থায়ীভাবে গাজা দখল করার লক্ষ্য নিয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলকে সমর্থন করার মতো কোনও ন্যায্য কারণ কোনও দেশের নেই।সংবাদ সম্মেলনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেন, আজ যা ঘটছে তা শুধু ফিলিস্তিনি জনগণ বা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক ঘটনা।ইসরায়েলের পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে পরিপূর্ণ ঐক্য রয়েছে মিসরের।এদিকে বিশ্বশক্তি ও  ইসরায়েলের গাজা সিটি পরিকল্পনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে ওআইসি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবিপ্রবির সালাম হলে ধূমপান নিষিদ্ধ
নোবিপ্রবির সালাম হলে ধূমপান নিষিদ্ধ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহিদ আব্দুস সালাম হলের কমন প্লেসগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যান্টিনেও ধূমপানজাতীয় Read more

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত
ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত

ভারতে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, Read more

ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের

পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে Read more

নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সোবাইল আহমেদ খান Read more

২ মে: নামাজের সময়সূচি
২ মে: নামাজের সময়সূচি

 যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া হলেও মিরাজের Read more

শুল্কের চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব: মোদি
শুল্কের চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব: মোদি

ভারতের ওপর চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করে নেবো বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন